শিরোনাম :
১৫০০ গাড়ি নিয়ে গোপালগঞ্জ পার, শঙ্কা উড়িয়ে শান্তিপূর্ণ ১১ দলের লংমার্চ শ্রীপুরে নজরুল বর্ষ উপলক্ষে চিত্রাস্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। ​ সিলেট ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শহীদ মিনারে সমাবেশ জমকালো আয়োজনে মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত মাধবপুরে বিএডিসির গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি, পরপর দুইবার চুরির ঘটনায় কৃষকদের উদ্বেগ একসময় হরিণাকুণ্ডুর রাজপথ কাঁপানো যুবদল নেতা আব্দুর রাজ্জাকের মানবেতর জীবনযাপন, খোঁজ নেন না দলের নেতাকর্মীরা হবিগঞ্জ মাধবপুরে সাড়ে ৩ তিন বছর পর মহব্বত আলী নামে এক ব্যাক্তি কে সেপটিক ট্যাংকের থেকে দেহাবশেষ উদ্ধার। বেলাবর নয়াবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হলেন বিশিষ্ট সমাজসেবক আনোয়ার হোসেন নরসিংদীতে পুলিশ, এসআরবি ও প্রশাসনের যৌথ অভিযান, ১৪টি ককটেল উদ্ধারসহ আটক ৫ মহামান্য রাষ্ট্রপতির সামরিক সচিব হলেন সিলেট গোলাপগঞ্জের গৌরব ও অহংকার মেজর জেনারেল আদিল আহমেদ চৌধুরী।

জমকালো আয়োজনে মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আল আমিন, মালদ্বীপ প্রতিনিধি:
  • আপডেটের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২০ সময়-দৃশ্য

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালদ্বীপে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৯টায় মালদ্বীপের রাজধানী মালের সি বিল্ডিং অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মালদ্বীপ শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ যুবদলের সভাপতি মো. আরিফুল ইসলাম এবং সঞ্চালনা করেন যুবদল নেতা আব্দুল মান্নান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বি এন পির সিনিয়র সহ-সভাপতি মোঃ নেহের মিয়া রানা সহ সভাপতি মোঃ ফারুক হোসেন সহ সভাপতি মোঃ মোক্তার হোসেন মোঃ রহিম মিয়া সাধারন সম্পাদক মোঃ জহিরুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ আবু আহম্মেদ সেলিম মিয়া স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার সভাপতি মোঃ মাসুম মুন্না ও সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজুর রহমান ব্যবসায়ী মোঃ হারুন মিয়া যুবদল নেতা মাহবুব আলম মোঃ মনির হোসেন মোঃ হাসান শেখ প্রমুখ।
এতে মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি বিএনপি যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠায় ভূমিকা রেখে আসছে। তারা যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। একই সঙ্গে দল ও দেশের স্বার্থে সব ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান প্রবাসীদের বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান। তিনি বলেন, “কোনো প্রবাসী ভাই যেন এমন কোনো অপকর্মে জড়িত না হন, যাতে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি ও সম্মান ক্ষুণ্ন হয়। প্রবাসে প্রত্যেক বাংলাদেশির আচরণে দেশের মর্যাদা ও সম্মান অক্ষুণ্ন রাখা উচিত।”
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সংহতি জোরদার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা ও দোয়া মাহফিল শেষে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি মো. খলিলুর রহমানসহ অন্যান্য অতিথিরা কেক কাটেন। এ সময় দেশ, জাতি এবং বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
প্রবাসের মাটিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের মধ্য দিয়ে নেতাকর্মীদের পারস্পরিক সম্প্রীতি, সাংগঠনিক ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। পরিশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com