শিরোনাম :
১৫০০ গাড়ি নিয়ে গোপালগঞ্জ পার, শঙ্কা উড়িয়ে শান্তিপূর্ণ ১১ দলের লংমার্চ শ্রীপুরে নজরুল বর্ষ উপলক্ষে চিত্রাস্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। ​ সিলেট ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে শহীদ মিনারে সমাবেশ জমকালো আয়োজনে মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত মাধবপুরে বিএডিসির গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি, পরপর দুইবার চুরির ঘটনায় কৃষকদের উদ্বেগ একসময় হরিণাকুণ্ডুর রাজপথ কাঁপানো যুবদল নেতা আব্দুর রাজ্জাকের মানবেতর জীবনযাপন, খোঁজ নেন না দলের নেতাকর্মীরা হবিগঞ্জ মাধবপুরে সাড়ে ৩ তিন বছর পর মহব্বত আলী নামে এক ব্যাক্তি কে সেপটিক ট্যাংকের থেকে দেহাবশেষ উদ্ধার। বেলাবর নয়াবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হলেন বিশিষ্ট সমাজসেবক আনোয়ার হোসেন নরসিংদীতে পুলিশ, এসআরবি ও প্রশাসনের যৌথ অভিযান, ১৪টি ককটেল উদ্ধারসহ আটক ৫ মহামান্য রাষ্ট্রপতির সামরিক সচিব হলেন সিলেট গোলাপগঞ্জের গৌরব ও অহংকার মেজর জেনারেল আদিল আহমেদ চৌধুরী।

নরসিংদীতে পুলিশ, এসআরবি ও প্রশাসনের যৌথ অভিযান, ১৪টি ককটেল উদ্ধারসহ আটক ৫

মোঃ রাজিব ভূইয়া, নরসিংদী (প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ২২ সময়-দৃশ্য

 

নরসিংদী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং অপরাধ দমনের লক্ষ্যে জেলা পুলিশ, এসআরবি ও জেলা প্রশাসনের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জেলার মাধবদী থানাধীন চরদিঘলদী ইউনিয়ন এবং রায়পুরা থানাধীন নিলক্ষ্যা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, অভিযানের অংশ হিসেবে মাধবদী থানার চরদিঘলদী ইউনিয়নের বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে ১৪টি ককটেল উদ্ধার করা হয়। পাশাপাশি সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়।

অন্যদিকে, রায়পুরা থানাধীন নিলক্ষ্যা ইউনিয়নে পরিচালিত অভিযানে রাস্তা অবরোধ ও চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী কয়েকটি লোহার গেট উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

পুলিশ, এসআরবি ও জেলা প্রশাসনের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে সংশ্লিষ্ট এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিভিন্ন স্থানে তল্লাশি ও প্রয়োজনীয় কার্যক্রম চালানো হয়।

অভিযান পরিচালনার সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি মাঠপর্যায়ে উপস্থিত থেকে কার্যক্রমে অংশ নেন এবং সার্বিক পরিস্থিতি তদারকি করেন।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, অপরাধীদের শনাক্ত করা এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।

জেলা পুলিশের পক্ষ থেকে অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

জেলা পুলিশের বার্তা: অপরাধ ও অপরাধীর তথ্য দিন, জেলা পুলিশের সেবা নিন।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com