
জনকল্যাণমুখী উদ্যোগ বাস্তবায়নে সঠিক তথ্য সংগ্রহ ও কার্যকর সমন্বয়ের লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম-২০২৬ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মাননীয় মন্ত্রী ডা. জাহিদ হাসানের প্রেস ব্রিফিংয়ের ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইমরুল হাসান জাহাঙ্গীর, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুবেল মন্ডল, সমবায় কর্মকর্তা ইসমাইল হোসেন তালুকদার, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সাল চৌধুরী, এমপি প্রতিনিধি এখলাছুজ্জামান ভূইয়া এবং সাংবাদিক রোকন উদ্দিন লস্কর, আলাউদ্দিন আল রনি, আলমগীর কবির ও এম এম গউছসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।
সঠিক তথ্য সংগ্রহ, সমন্বিত উদ্যোগ ও কার্যকর বাস্তবায়নের মধ্য দিয়েই জনকল্যাণমূলক কার্যক্রমের সুফল পৌঁছে যাক মানুষের দোরগোড়ায়—এটাই প্রত্যাশা।