শিরোনাম :
বাঘারপাড়ায় নদীর তীর ঘিরে চলাচলে সংকট, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৭ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মৌলভীবাজার জেলা বিএনপি থেকে শ্যামলী সূত্রধরকে অব্যাহতি। সারা দেশের মত আজ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার দশমী সিলেটে ও সম্পন্ন। শ্রীমঙ্গলে শান্তিপূর্ণভাবে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন সম্পন্ন মাগুরায় যুবদল নেতা শাকের হোসেনকে গুলি করে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ বেলাবোতে বিএনপির সভাপতি লাল মিয়ার ৮টি পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে দুর্নীতির সুযোগ কমে আসবে, আসাদুজ্জামান ইউপি নির্বাচনে মুনাফেকি করলে দলে তাদের কোনো জায়গা হবে না: আইনমন্ত্রী ঝিনাইদহ আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ বাড়িঘর ও দোকান ভাংচুরের অভিযোগ

শেখরা গ্রামে সম্প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ইলেভেন স্টার

প্রতিবেদকের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩২ সময়-দৃশ্য
ঝিনাইদহের শৈলকূপা উপজেলার শেখরা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে “শেখরা সম্প্রীতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬”-এর ফাইনাল খেলা। জমজমাট ফাইনালে ইলেভেন স্টার ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় শেখরা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে ইলেভেন স্টার ফুটবল একাদশ ও ফরেন ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলাকে কেন্দ্র করে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখরা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও ১২ নম্বর নিত্যানন্দপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব এস. এম. সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খলিল ফকির, ১২ নম্বর নিত্যানন্দপুর ইউনিয়ন কৃষক দলের সদস্য সচিব মোঃ বাবলু বিশ্বাস, শৈলকূপা উপজেলা জাসাসের সাংস্কৃতিক সম্পাদক মোঃ মহসিন হোসেন, ১২ নম্বর নিত্যানন্দপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিরন হোসেন এবং আইকন ইমপোর্টের স্বত্বাধিকারী মোঃ সজীব হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আইকন ইমপোর্টের সৌজন্যে আয়োজিত এ টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করা এবং সমাজে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধি করা।
আয়োজকরা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
“খেলাধুলায় সম্প্রীতি, খেলাধুলায় ঐক্য”— এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালকে ঘিরে শেখরা এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
Real khabor.Tv সত্য প্রকাশে, নির্ভীক আমরা।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com