শিরোনাম :
বাঘারপাড়ায় নদীর তীর ঘিরে চলাচলে সংকট, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৭ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মৌলভীবাজার জেলা বিএনপি থেকে শ্যামলী সূত্রধরকে অব্যাহতি। সারা দেশের মত আজ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার দশমী সিলেটে ও সম্পন্ন। শ্রীমঙ্গলে শান্তিপূর্ণভাবে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন সম্পন্ন মাগুরায় যুবদল নেতা শাকের হোসেনকে গুলি করে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ বেলাবোতে বিএনপির সভাপতি লাল মিয়ার ৮টি পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে দুর্নীতির সুযোগ কমে আসবে, আসাদুজ্জামান ইউপি নির্বাচনে মুনাফেকি করলে দলে তাদের কোনো জায়গা হবে না: আইনমন্ত্রী ঝিনাইদহ আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ বাড়িঘর ও দোকান ভাংচুরের অভিযোগ

শিবপুরে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার,হত্যার দাবি পরিবারের

মোঃ রাজিব ভূইয়া, নরসিংদী (প্রতিনিধি)
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৪ সময়-দৃশ্য

 

 

ঘাশিরদিয়া মধ্যপাড়া প্রবাসীর ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার।স্বজনদের দাবি, হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।

নরসিংদীর শিবপুরে ঘাশিরদিয়া গ্রামের নূপুর আক্তার (২১) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার আয়ুবপুর ইউনিয়নের ঘাশিরদিয়া গ্রামের প্রবাসী দীপুর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়ির একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় নূপুরের মরদেহ দেখতে পান স্বজনরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত নূপুর ঘাশিরদিয়া গ্রামের প্রবাসী দীপুর স্ত্রী এবং জাকির হোসেনের মেয়ে।

নিহতের স্বজনদের অভিযোগ, নূপুরকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। বিয়ের পর থেকেই পারিবারিক বিষয় নিয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তার ঝগড়া-বিবাদ ও মারামারি হতো বলে দাবি করেন তার বাবা। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

শিবপুর মডেল থানার ওসি (তদন্ত) মজিবুর রহমান বলেন, “নূপুরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com