শিরোনাম :
বাঘারপাড়ায় নদীর তীর ঘিরে চলাচলে সংকট, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৭ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মৌলভীবাজার জেলা বিএনপি থেকে শ্যামলী সূত্রধরকে অব্যাহতি। সারা দেশের মত আজ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার দশমী সিলেটে ও সম্পন্ন। শ্রীমঙ্গলে শান্তিপূর্ণভাবে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন সম্পন্ন মাগুরায় যুবদল নেতা শাকের হোসেনকে গুলি করে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ বেলাবোতে বিএনপির সভাপতি লাল মিয়ার ৮টি পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে দুর্নীতির সুযোগ কমে আসবে, আসাদুজ্জামান ইউপি নির্বাচনে মুনাফেকি করলে দলে তাদের কোনো জায়গা হবে না: আইনমন্ত্রী ঝিনাইদহ আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ বাড়িঘর ও দোকান ভাংচুরের অভিযোগ

ভাটইবাজার সরকারি ডিগ্রি কলেজের মাঠে জলাবদ্ধতা, দুর্ভোগে শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: রিয়েল খবর | শৈলকুপা:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪৯ সময়-দৃশ্য

 

পানির মধ্য দিয়ে শ্রেণিকক্ষে যাতায়াত, মাঠ ও রাস্তা সংস্কারের দাবি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটইবাজার সরকারি ডিগ্রি কলেজের মাঠে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীরা। জমে থাকা পানির মধ্য দিয়েই শ্রেণিকক্ষে যাতায়াত করতে হচ্ছে বলে অভিযোগ তাদের।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, কলেজের খেলার মাঠ ও অভ্যন্তরীণ চলাচলের রাস্তার বিভিন্ন অংশে বৃষ্টির পানি জমে দীর্ঘ সময় ধরে জলাবদ্ধতা তৈরি হয়। পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বৃষ্টির পর স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। অনেক সময় পানির মধ্য দিয়েই শ্রেণিকক্ষে যেতে হচ্ছে শিক্ষার্থীদের।

শিক্ষার্থীদের অভিযোগ, জলাবদ্ধতার কারণে তাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও খেলাধুলার পরিবেশ ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে এ সমস্যা থাকলেও স্থায়ী সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং মাঠ ও রাস্তার প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের তিনজন প্রভাষক প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম নিয়েও অভিযোগ করেছেন। তাদের দাবি, কলেজের অধ্যক্ষ মামুনুর রহমান নিয়মিত কলেজে উপস্থিত থাকেন না এবং প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা যথাযথভাবে তদারক করা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে কলেজের অধ্যক্ষ মামুনুর রহমানের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, কলেজের মাঠ ও রাস্তা মেরামতের জন্য ইতোমধ্যে জেলা প্রশাসনের কাছে আবেদন করা হয়েছে। বর্তমানে বর্ষাকাল হওয়ায় মাঠে মাটি ভরাট করে সংস্কারকাজ করা সম্ভব হচ্ছে না। বর্ষা মৌসুম শেষ হলে সামনের মৌসুমে মাঠ ও রাস্তা মেরামতের কাজ করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

অধ্যক্ষ আরও জানান, মাঠ ও রাস্তার সমস্যাটি সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে এবং উপযুক্ত সময়ে সংস্কারকাজ বাস্তবায়ন করা হবে।

শিক্ষার্থী ও স্থানীয়দের প্রত্যাশা, বর্ষা মৌসুম শেষ হওয়ার পর দ্রুত সংস্কারকাজ বাস্তবায়নের মাধ্যমে কলেজের মাঠ ও চলাচলের রাস্তার জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে। এতে শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচল ও শিক্ষা কার্যক্রম আরও নির্বিঘ্ন হবে।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com