শিরোনাম :
বাঘারপাড়ায় নদীর তীর ঘিরে চলাচলে সংকট, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৭ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মৌলভীবাজার জেলা বিএনপি থেকে শ্যামলী সূত্রধরকে অব্যাহতি। সারা দেশের মত আজ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার দশমী সিলেটে ও সম্পন্ন। শ্রীমঙ্গলে শান্তিপূর্ণভাবে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন সম্পন্ন মাগুরায় যুবদল নেতা শাকের হোসেনকে গুলি করে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ বেলাবোতে বিএনপির সভাপতি লাল মিয়ার ৮টি পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে দুর্নীতির সুযোগ কমে আসবে, আসাদুজ্জামান ইউপি নির্বাচনে মুনাফেকি করলে দলে তাদের কোনো জায়গা হবে না: আইনমন্ত্রী ঝিনাইদহ আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ বাড়িঘর ও দোকান ভাংচুরের অভিযোগ

বেলাবোতে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলসহ এক যুবক গ্রেপ্তার

রাজিব ভূইয়া, নরসিংদী (প্রতিনিধি)
  • আপডেটের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৭১ সময়-দৃশ্য

 

 

নরসিংদীর বেলাবোতে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ উজ্জ্বল মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ অক্টোবর ২০২৬ রাত ১০টা ২৫ মিনিটে বেলাবো থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নবী হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বেলাবো উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চরকাশিমনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল পালানোর চেষ্টা করলে উজ্জ্বল মিয়াকে আটক করা হয়। তবে তার সঙ্গে থাকা অপর সহযোগীরা কৌশলে পালিয়ে যায়।
আটক উজ্জ্বল মিয়া বেলাবো উপজেলার চরকাশিমনগর এলাকার বাসিন্দা। তার কাছ থেকে ১৫৫ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক মূল্য ৪৬ হাজার ৫০০ টাকা, উদ্ধার করা হয়।

এছাড়া তার ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন একটি কালো রঙের পালসার এনএস ১৬০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে,
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উজ্জ্বল মিয়া ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। উদ্ধার করা ইয়াবা বিক্রির উদ্দেশ্যে তার হেফাজতে রাখা হয়েছিল বলে জানায় বেলাবো অফিসার ইনচার্জ এস এম আমানুল্লাহ ।
এ ঘটনায় বেলাবো থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক সহযোগীদের গ্রেপ্তার এবং মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com