শিরোনাম :
বাঘারপাড়ায় নদীর তীর ঘিরে চলাচলে সংকট, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৭ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মৌলভীবাজার জেলা বিএনপি থেকে শ্যামলী সূত্রধরকে অব্যাহতি। সারা দেশের মত আজ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার দশমী সিলেটে ও সম্পন্ন। শ্রীমঙ্গলে শান্তিপূর্ণভাবে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন সম্পন্ন মাগুরায় যুবদল নেতা শাকের হোসেনকে গুলি করে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ বেলাবোতে বিএনপির সভাপতি লাল মিয়ার ৮টি পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে দুর্নীতির সুযোগ কমে আসবে, আসাদুজ্জামান ইউপি নির্বাচনে মুনাফেকি করলে দলে তাদের কোনো জায়গা হবে না: আইনমন্ত্রী ঝিনাইদহ আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ বাড়িঘর ও দোকান ভাংচুরের অভিযোগ

বেলাবোতে ইছার মাথার ধাক্কায় প্রাণ গেল তিন বছরের শিশু নোহার, অবাধ চলাচল নিয়ে প্রশ্ন

মোঃ রাজিব ভূইয়া, নরসিংদী (প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৩৭ সময়-দৃশ্য

 

বেলাবোতে সড়ক দুর্ঘটনায় ট্রাক্টর(ইছার মাথা) চাকায় পৃষ্ট হয়ে আলিশা আক্তার নোহা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার পাটুলী ইউনিয়নের পাটুলী নদীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলিশা আক্তার নোহা উপজেলার পাটুলী এলাকার মো. কাশেম মিয়ার মেয়ে।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে নোহাকে সঙ্গে নিয়ে তার বাবা কৃষিকাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। সকাল আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে পাটুলী নদীরপাড় এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় একটি ট্রাক্টরের(ইঁছার মাথা) সঙ্গে ধাক্কা লেগে শিশুটির মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, শিশুটির মৃত্যুর ঘটনায় তার পরিবার কোনো ব্যক্তি বা পক্ষের বিরুদ্ধে অভিযোগ করতে চায় না বলে জানিয়েছে। পরিবারের পক্ষ থেকে ঘটনাটিকে একটি অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।
শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তিন বছরের শিশু নোহার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় বেলাবোর সড়কে ইছার মাথার অবাধ চলাচল নিয়ে আবারও প্রশ্ন উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, দিনে চলাচল নিষিদ্ধ থাকার কথা থাকলেও বিভিন্ন সড়কে অবাধে চলাচল করছে এসব যানবাহন। ফলে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে এবং ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। জনবহুল সড়কে এসব যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ করা জরুরি।

বেলাবো থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা এস এম আমানউল্লাহ বলেন,ট্রাক্টর(ইছার মাথা)চলাচলের উপরে নিষেধাজ্ঞা প্রজ্ঞাপন জারি রয়েছে।শিশুর মৃত্যুর বিষয়ে পরিবারের পক্ষ থেকে মৃত্যুর সংবাদ বিষয়ে লিখিত অবগত করেছে।

বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন বলেন,ট্রাক্টর (ইছার মাথা) চলাচলের উপরে নিষিদ্ধ প্রজ্ঞাপনের উপর আমরা প্রতিনিয়ত মোবাইল কোর্ড পরিচালনা করতেছি।আমরা এক রাস্তায় মোবাইল কোর্ড করলে তারা অপর রাস্তায় দিয়ে চলে যায়। নিহত পরিবারের প্রতি শোক প্রকাশ করছি।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com