
নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের গিলাবের মধ্যপাড়া খান বাড়ি এলাকায় প্রতিবেশীর চলাচলের পথ বন্ধ করে এবং অন্যের জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে মৃত নুরু মিয়ার ছেলে অহিদুজ্জামানের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশীদের চলাচলের গেট বন্ধ করে ঘর নির্মাণ করায় ওই এলাকার বাসিন্দাদের চলাচলে চরম ভোগান্তির আশঙ্কা দেখা দিয়েছে। অভিযোগ অনুযায়ী, এতে স্বাভাবিক যাতায়াতের পথ বন্ধ হয়ে গেছে। এমনকি কোনো ব্যক্তির মৃত্যু হলে মরদেহ বাড়ি থেকে বের করে নেওয়ার পথও থাকবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। প্রতিবেশীদের চলাচলের পথ বন্ধ এবং অন্যের জমি দখলের অভিযোগের বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
তবে এ বিষয়ে অভিযুক্ত অহিদুজ্জামানের বক্তব্য পাওয়া গেলে তা-ও গুরুত্বসহকারে প্রকাশ করা হবে। অভিযোগের সত্যতা যাচাই এবং জমির মালিকানা ও চলাচলের পথসংক্রান্ত বিরোধের সুষ্ঠু সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।