আজ দেশের অন্যতম জনপ্রিয় সংবাদপত্র ‘দৈনিক কালবেলা’-এর স্টাফ রিপোর্টার শাহনেওয়াজ খান সুমনের শুভ জন্মদিন। এ উপলক্ষে সহকর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে তাকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা, দোয়া ও ভালোবাসা।
সাংবাদিকতা পেশায় শাহনেওয়াজ খান সুমন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সত্য তুলে ধরার ক্ষেত্রে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তার পেশাগত নিষ্ঠা, সাহসিকতা ও সংবাদকর্মের প্রতি আন্তরিকতা সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে প্রশংসিত।
প্রিয় এই সংবাদকর্মীর জন্মদিনে ‘রিয়েল খবর টিভি’ পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
শুভেচ্ছা বার্তায় বলা হয়, “প্রিয় সহকর্মী ও স্নেহের ছোট ভাই দৈনিক কালবেলার স্টাফ রিপোর্টার শাহনেওয়াজ খান সুমনের শুভ জন্মদিনে রইল আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহ তাঁর আগামী দিনগুলো সাফল্য, সুস্থতা, সুখ ও সমৃদ্ধিতে ভরিয়ে দিন—এই কামনা করি।”
জন্মদিনে শাহনেওয়াজ খান সুমনের সুস্থতা, দীর্ঘায়ু ও সাংবাদিকতা জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেছে রিয়েল খবর টিভি পরিবার।
শুভ জন্মদিন, শাহনেওয়াজ খান সুমন।
সাংবাদিকতার পথচলা হোক আরও সমৃদ্ধ ও সাফল্যময়।