শিরোনাম :
বাঘারপাড়ায় নদীর তীর ঘিরে চলাচলে সংকট, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৭ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মৌলভীবাজার জেলা বিএনপি থেকে শ্যামলী সূত্রধরকে অব্যাহতি। সারা দেশের মত আজ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার দশমী সিলেটে ও সম্পন্ন। শ্রীমঙ্গলে শান্তিপূর্ণভাবে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন সম্পন্ন মাগুরায় যুবদল নেতা শাকের হোসেনকে গুলি করে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ বেলাবোতে বিএনপির সভাপতি লাল মিয়ার ৮টি পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে দুর্নীতির সুযোগ কমে আসবে, আসাদুজ্জামান ইউপি নির্বাচনে মুনাফেকি করলে দলে তাদের কোনো জায়গা হবে না: আইনমন্ত্রী ঝিনাইদহ আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ বাড়িঘর ও দোকান ভাংচুরের অভিযোগ

ঝিনাইদহ বিক্রয় পেশাজীবী কল্যাণ পরিষদের উদ্যোগে পিকনিক, ক্রিকেট ও ফুটবল খেলা

মো, বাবুল হোসেন, রিয়েল খবর।
  • আপডেটের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৭৫ সময়-দৃশ্য

জমকালো আয়োজনের মধ্য দিয়ে

ঝিনাইদহ বিক্রয় পেশাজীবী কল্যাণ পরিষদের উদ্যোগে আনন্দঘন পরিবেশে পিকনিক, ক্রিকেট ও ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

শুক্রবার (০৯ অক্টোবর) ফজর আলী স্কুল এন্ড কলেজ মাঠে এ খেলার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে মো, রেজাউল করিম শিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিবেশক সমিতির সভাপতি মো, আহসান হাবিব রনক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফজের আলী স্কুল এন্ড কলেজের সভাপতি মোঃ কামরুজ্জামান লিটন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো, আমিনুল ইসলাম লিটন, পরিবেশক সমিতির যুগ্ম সম্পাদক মো, বিল্লাল হোসেন লিটু, ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির প্রচার সম্পাদক এম রবিউল ইসলাম রবি। এ এছাড়াও ব্যবসায়ী, সমাজ সেবক, সাংবাদিক সুশীল সমাজ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি দূর করতে পিকনিকের পাশাপাশি ক্রিকেট ও ফুটবল খেলার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীরা খেলাধুলা ও আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে সময় কাটান।

আয়োজকরা জানান, বিক্রয় পেশাজীবীরা প্রতিনিয়ত বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মব্যস্ত সময় পার করেন। কাজের চাপের বাইরে এসে নিজেদের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের আয়োজন সংগঠনের ঐক্য ও সহযোগিতার মনোভাব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরও জানান, ভবিষ্যতেও সংগঠনের সদস্যদের কল্যাণে বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও বিনোদনমূলক কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

এ সময় সংগঠনের সদস্যরা এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। আনন্দঘন পরিবেশে পিকনিক ও খেলাধুলার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন, সিরাজুল ইসলাম সুমন।
ক্রিকেট, ফুটবল, বেলুন ও লটারি খেলা শেষে বিজয়ীদের মাঝে অতিথীরা থেকে পুরস্কার তুলে দেন।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com