শিরোনাম :
বাঘারপাড়ায় নদীর তীর ঘিরে চলাচলে সংকট, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৭ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মৌলভীবাজার জেলা বিএনপি থেকে শ্যামলী সূত্রধরকে অব্যাহতি। সারা দেশের মত আজ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার দশমী সিলেটে ও সম্পন্ন। শ্রীমঙ্গলে শান্তিপূর্ণভাবে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন সম্পন্ন মাগুরায় যুবদল নেতা শাকের হোসেনকে গুলি করে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ বেলাবোতে বিএনপির সভাপতি লাল মিয়ার ৮টি পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে দুর্নীতির সুযোগ কমে আসবে, আসাদুজ্জামান ইউপি নির্বাচনে মুনাফেকি করলে দলে তাদের কোনো জায়গা হবে না: আইনমন্ত্রী ঝিনাইদহ আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ বাড়িঘর ও দোকান ভাংচুরের অভিযোগ

ঝিনাইদ‌হে পূর্বশত্রুতার জেরে কৃষকের ফলন্ত কলাবাগান কেটে দিল দুর্বৃত্তরা

আব্দুস সামাদ- শৈলকূপা প্রতিনিধি, ​রিয়েল খবর
  • আপডেটের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৬ সময়-দৃশ্য

 

ঝিনাইদহের শৈলকূপায় পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে এক কৃষকের ফলন্ত কলাগাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। এতে কৃষকের প্রায় ৭০ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) শৈলকূপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজনগর গ্রামের ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে।
​ক্ষতিগ্রস্ত কৃষক মাসুম আলী তার নি‌জের ৩০ শতক জমিতে দীর্ঘদিন যাবৎ কলার চাষ করে আসছিলেন। নিবিড় পরিচর্যায় বাগানের গাছগুলোতে সবেমাত্র থোড় আসতে শুরু করেছিল। আগামী কিছুদিনের মধ্যেই কলা বিক্রি করে লাভবান হওয়ার স্বপ্ন দেখছিলেন তিনি। তবে রবিবার ভোর রাতে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে বাগানের ফলন্ত গাছগুলো একে একে কেটে ফেলে রেখে যায়।
​মাসুম কান্নাজড়িত কণ্ঠে আরও বলেন , পূর্বশত্রুতার জের ধরেই পরিকল্পিতভাবে আমার স্বপ্নের বাগানটি কেটে ধ্বংস করা হয়েছে। এতে আমার প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি হয়ে গেল। আমি এই অন্যায়ের বিচার চাই।

​এ‌দি‌কে ঘটনার খবর পেয়ে মির্জাপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাকিব হোসেন সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতির ভয়াবহতা দেখেছি। একজন কৃষকের ওপর এমন অত্যাচার অত্যন্ত দুঃখজনক। জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ক্ষতিগ্রস্ত কৃষককে সাথে নিয়ে থানায় লিখিত অভিযোগ করা হচ্ছে।

​এ বিষয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, রাতের আঁধারে কলাগাছ কেটে দেওয়ার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ইতিমধ্যে বিষয়টি তদন্ত শুরু করেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com