
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের ঝিনাইদহ আগমন উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা ও এনামুল কবির মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক এম. শাহজাহান আলী, মাওলানা কামাল উদ্দিনসহ জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
প্রতিমন্ত্রীর ঝিনাইদহ আগমন উপলক্ষে নেতৃবৃন্দের এ ফুলেল শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।