শিরোনাম :
বাঘারপাড়ায় নদীর তীর ঘিরে চলাচলে সংকট, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৭ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মৌলভীবাজার জেলা বিএনপি থেকে শ্যামলী সূত্রধরকে অব্যাহতি। সারা দেশের মত আজ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার দশমী সিলেটে ও সম্পন্ন। শ্রীমঙ্গলে শান্তিপূর্ণভাবে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন সম্পন্ন মাগুরায় যুবদল নেতা শাকের হোসেনকে গুলি করে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ বেলাবোতে বিএনপির সভাপতি লাল মিয়ার ৮টি পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে দুর্নীতির সুযোগ কমে আসবে, আসাদুজ্জামান ইউপি নির্বাচনে মুনাফেকি করলে দলে তাদের কোনো জায়গা হবে না: আইনমন্ত্রী ঝিনাইদহ আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ বাড়িঘর ও দোকান ভাংচুরের অভিযোগ

কবি হিসেবে বাচসাস সম্মাননা পেলেন দীপংকর দীপক

মো, বাবুল হোসেন, নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩১ সময়-দৃশ্য

 

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) সম্মাননা পেলেন সাংবাদিক-সাহিত্যিক দীপংকর দীপক। গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে তাকে এ সম্মাননা দেওয়া হয়। সংগঠনটির সভাপতি কামরুল হাসান দর্পণ, সাধারণ সম্পাদক রাহাত সাইফুলসহ কমিটির সদস্যরা সম্মাননা স্মারক হিসেবে তার হাতে একটি ক্রেস্ট ও একটি বিশেষ ম্যাগাজিন তুলে দেন।

অনুষ্ঠানে আরও সম্মাননা পান কবি শিহাব সরকার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও কবি হাসান হাফিজ, দৈনিক যুগান্তরের সম্পাদক ও কবি আব্দুল হাই শিকদার, কবি ও সাংবাদিক দুলাল খান, গীতিকবি সাহাবুদ্দিন মজুমদারসহ ২২ জন গুণীজন।

দীপংকর দীপক ছাত্রজীবন থেকেই সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১২টি। এর মধ্যে উল্লেখযোগ্য—‘নিষিদ্ধ যৌবন’, ‘ঈশ্বরের সঙ্গে লড়াই’, ‘বুনো কন্যা’, ‘প্রহেলিকা’, ‘কালচক্র’, ‘ছায়ামানব’, ‘হে বঙ্গ’, ‘রক্তফুল’, ‘দুর্ভিক্ষের শহরে’ প্রভৃতি। তার লেখায় প্রেম-প্রকৃতি, মানবজীবন, বৈষম্য, প্রতিবাদ ও সমকালীন বাস্তবতা গুরুত্ব পেয়েছে।

বর্তমানে তিনি দৈনিক দেশ রূপান্তরের বার্তা বিভাগে কর্মরত। এর আগে দৈনিক ইত্তেফাক, একুশে টেলিভিশন, কালের কণ্ঠ ও যায়যায়দিনে সাংবাদিকতা করেছেন। পাশাপাশি কবিতা আবৃত্তি এবং গান লেখার সঙ্গেও যুক্ত রয়েছেন।

সাংবাদিকতা ও সাহিত্যচর্চার স্বীকৃতি হিসেবে এর আগে দীপংকর দীপক ‘বেগম রোকেয়া সাহিত্য সম্মাননা’, ‘বিশ্বভরা প্রাণ সম্মাননা’, ‘কান্দি যুবসংঘ সম্মাননা’, ‘ডিএসইসি লেখক সম্মাননা’সহ বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেছেন।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com