শিরোনাম :
বাঘারপাড়ায় নদীর তীর ঘিরে চলাচলে সংকট, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৭ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মৌলভীবাজার জেলা বিএনপি থেকে শ্যামলী সূত্রধরকে অব্যাহতি। সারা দেশের মত আজ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার দশমী সিলেটে ও সম্পন্ন। শ্রীমঙ্গলে শান্তিপূর্ণভাবে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন সম্পন্ন মাগুরায় যুবদল নেতা শাকের হোসেনকে গুলি করে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ বেলাবোতে বিএনপির সভাপতি লাল মিয়ার ৮টি পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে দুর্নীতির সুযোগ কমে আসবে, আসাদুজ্জামান ইউপি নির্বাচনে মুনাফেকি করলে দলে তাদের কোনো জায়গা হবে না: আইনমন্ত্রী ঝিনাইদহ আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ বাড়িঘর ও দোকান ভাংচুরের অভিযোগ

হুতিদের মিসাইল আতঙ্কে সৌদিতে নরসিংদীর সৌরভের মৃ”ত্যু

মোঃ রাজিব ভূইয়া, নরসিংদী (প্রতিনিধি)
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৬ সময়-দৃশ্য

 

 

সৌদি আরবের জেদ্দায় হুতিবিদ্রোহীদের মিসাইল আত’ঙ্কে সৌরভ ইসলাম (২৫) নামে এক বাংলাদেশি প্রবাসী প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার ভোরে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে মাথায় আঘাত পেয়ে জেদ্দায় এ ঘটনা ঘটে বলে স্বজনরা জানিয়েছেন। প্রাণ হারানো ওই ব্যক্তি নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর গ্রামের আমির ইসলামের ছেলে।

খবর পেয়ে সৌদি আরবের জেদ্দার পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় সেখানকার পুলিশের আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান প্রবাসী বাংলাদেশিরা।

সৌদি আরবে থাকা সৌরবের সহকর্মী স্বজনদের মুঠোফোনে ওইদিন বিকেলে তার মৃ”ত্যুর খবর জানান। সৌরভ জেদ্দার আলসাইম কোম্পানিতে ব্যাংকের টি-বয় হিসেবে চাকরি করতেন। প্রায় এক বছর আগে ছুটি কাটিয়ে তিনি আবার সৌদি আরবে ফিরে যান।

বুধবার সকালে নিহতের গ্রামের বাড়ি মুছাপুরে গিয়ে দেখা যায়, ছেলের মৃ”ত্যুতে কান্নায় ভেঙে পড়ছেন মা রেনু বেগম। খবর পেয়ে বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা। সৌরভের আকস্মিক মৃ”ত্যুতে মুছাপুর গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
বাবা আমির ইসলাম বলেন, মঙ্গলবার বিকেলে সৌদি আরবে সৌরভের সঙ্গে থাকা এক ব্যক্তি ফোন করে তার মৃ’ত্যুর কথা জানান। এখন আমার ছেলের মুখটা দেখে নিজ হাতে মাটি দিতে চাই। সরকারের কাছে আবেদন, ‘দ্রুত আমার ছেলেরে দেশে আইনা দেন’।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, এ ঘটনার বিষয়টি শুনেছি। এখন পর্যন্ত কেউ যোগাযোগ করেনি। যোগাযোগ করলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com