
ঝিনাইদহ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের অধীনস্থ হরিশংকরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আগামী বর্ধিত সভা সফল করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ অক্টোবর (শুক্রবার) হরিশংকরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আবু সাঈদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মহিদুল ইসলাম মোহনের সঞ্চালনায় এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি প্রভাষক রুহুল আমিন পিকুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুজ্জামান রেন্টু মুন্সী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিতি বজায় রাখেন—
সভায় বক্তারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আগামী বর্ধিত সভা সুসংগঠিত ও সফল করতে তৃণমূলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার দিকনির্দেশনা প্রদান করেন।

প্রস্তুতিমূলক এ সভায় হরিশংকরপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল এবং স্বেচ্ছাসেবক দলের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।