
ঝিনাইদহের শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিদুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র খলিলুর রহমান, বিএনপি নেতা রাকিবুল হাসান খান দিপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুলতান আলীসহ আরও অনেকে।
আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সাথে বিদ্যালয়ের বিদায়ী শিক্ষককে সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান করেন অতিথিরা। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।