
শিক্ষার মান উন্নয়নে এম কে মাধ্যমিক বিদ্যালয়ে মতবিনিময় সভা
শিক্ষার পরিবেশ ও বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে শিক্ষক-সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা
ঝিনাইদহের মায়াধারপুর কুলফাডাঙ্গা (এম কে) মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোঃ রাশেদ খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন আলম।
মায়াধারপুর কুলফাডাঙ্গা (এম কে) মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডঃ কামাল আজাদ পান্নু সভায় সভাপতিত্ব করেন।
সভাটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহি উদ্দীন।
মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। এ সময় শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন উপস্থিত ব্যক্তিরা।
সভায় বক্তারা শিক্ষার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান ও বিদ্যালয়ের সুষ্ঠু শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।