শিরোনাম :
বাঘারপাড়ায় নদীর তীর ঘিরে চলাচলে সংকট, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৭ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মৌলভীবাজার জেলা বিএনপি থেকে শ্যামলী সূত্রধরকে অব্যাহতি। সারা দেশের মত আজ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার দশমী সিলেটে ও সম্পন্ন। শ্রীমঙ্গলে শান্তিপূর্ণভাবে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন সম্পন্ন মাগুরায় যুবদল নেতা শাকের হোসেনকে গুলি করে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ বেলাবোতে বিএনপির সভাপতি লাল মিয়ার ৮টি পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে দুর্নীতির সুযোগ কমে আসবে, আসাদুজ্জামান ইউপি নির্বাচনে মুনাফেকি করলে দলে তাদের কোনো জায়গা হবে না: আইনমন্ত্রী ঝিনাইদহ আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ বাড়িঘর ও দোকান ভাংচুরের অভিযোগ

রায়পুরায় সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি পুনর্মিলনীর রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন, সাবেক-বর্তমান শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ

মোঃ রাজিব ভূইয়া, নরসিংদী (প্রতিনিধি)
  • আপডেটের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৭ সময়-দৃশ্য

 

 

নরসিংদীর রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহী সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এক্স-স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব (এক্সসাস) ভবন প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য, প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং এক্সসাসের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক এয়ার ভাইস কমোডর ও এক্সসাসের সভাপতি মো. খালেদ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন এক্সসাসের সেক্রেটারি ও ঢাকা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. সোলাইমান মিয়া।

বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে এক্সসাসের উদ্যোগে সাত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে শুরু হয়েছে রেজিস্ট্রেশন কার্যক্রম। এ আয়োজনকে ঘিরে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মতিউর রহমান মতি, আরমান হোসেন স্বপন, কাজী আসাদুর রহমান মিলন, ফরিদ উদ্দিন, নাজমুল হক ভূঁইয়া মোহন, নুর আহমেদ চৌধুরী মানিক, সোহরাব হোসেন মাস্টার, আমির হোসেন আমুসহ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ফাইজুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র আব্দুল কুদ্দছ মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন ভূঁইয়া আলতাফ, উপজেলা বিএনপির সদস্য কামাল হোসেন, রায়পুরা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইয়াকুব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোকবারক হোসেন কবির, বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক, ডা. আওলাদ হোসেন ও নজরুল ইসলামসহ অনেকে।

রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনকালে ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল বলেন, “সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়; এটি রায়পুরার শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে অসংখ্য শিক্ষার্থী দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ৮০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক যোগাযোগ আরও সুদৃঢ় করবে।”

তিনি আরও বলেন, “শিক্ষার উন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানের ঐতিহ্য সংরক্ষণে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস সম্পর্কে জানতে এবং নিজেদের শিকড়ের সঙ্গে সম্পৃক্ত হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

জানা গেছে, রায়পুরা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সেরাজনগর মুনছর আলী পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়টি দীর্ঘ আট দশকের পথচলায় এলাকার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এ বিদ্যালয় থেকে শিক্ষা নিয়ে বিভিন্ন সময়ে দেশ ও সমাজের নানা ক্ষেত্রে অবদান রেখেছেন অসংখ্য শিক্ষার্থী।

বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে আয়োজকদের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সাত দিনব্যাপী এ আয়োজনে সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলনমেলা, স্মৃতিচারণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে।

আয়োজকরা জানান, দীর্ঘদিন পর প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক বন্ধু, সহপাঠী ও শিক্ষকদের একত্রিত করার এ আয়োজনকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে পুনর্মিলনী আয়োজনের প্রস্তুতিতেও নতুন গতি এসেছে।

আট দশকের ঐতিহ্য, স্মৃতি ও গৌরবকে ধারণ করে আয়োজিত এ পুনর্মিলনী সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে নতুন করে যোগাযোগ, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com