
যুক্তরাজ্য যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটের শীর্ষ পদে নির্বাচিত হয়ে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের মুখ উজ্জ্বল করেছেন তিন কৃতী সন্তান। তাঁরা হলেন—লন্ডন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক পদে কিবরিয়া ইসলাম, লন্ডন সিটি যুবদলের সভাপতি পদে খালেদ জামাল এবং নিউহ্যাম যুবদলের সভাপতি পদে আহমদ হোসেন।
প্রবাসের মাটিতে জাতীয়তাবাদী যুবদলের গুরুত্বপূর্ণ নেতৃত্বে তাঁদের অধিষ্ঠিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক এবং গোলাপগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত জনপ্রতিনিধি জননেতা নজরুল ইসলাম।
এক অভিনন্দন বার্তায় নজরুল ইসলাম বলেন, “গোলাপগঞ্জের মাটি ও মানুষের গর্ব বুধবারী বাজার ইউনিয়নের তিন সুযোগ্য সন্তান প্রবাসে জাতীয়তাবাদী যুবদলের গুরুত্বপূর্ণ নেতৃত্বে অধিষ্ঠিত হয়ে আমাদের মুখ উজ্জ্বল করেছেন। তাঁদের এ অর্জন সমগ্র গোলাপগঞ্জবাসীর জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়।”
তিনি আরও বলেন, তরুণ ও উদীয়মান এই তিন নেতা তাঁদের মেধা, প্রজ্ঞা, দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে যুক্তরাজ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতিকে আরও সুসংগঠিত করবেন। পাশাপাশি দলের ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে সংগঠনকে আরও শক্তিশালী করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিশেষে জননেতা নজরুল ইসলাম নবনির্বাচিত তিন নেতাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। একই সঙ্গে তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, রাজনৈতিক জীবনের সার্বিক সাফল্য এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।