শিরোনাম :
বাঘারপাড়ায় নদীর তীর ঘিরে চলাচলে সংকট, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৭ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মৌলভীবাজার জেলা বিএনপি থেকে শ্যামলী সূত্রধরকে অব্যাহতি। সারা দেশের মত আজ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার দশমী সিলেটে ও সম্পন্ন। শ্রীমঙ্গলে শান্তিপূর্ণভাবে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন সম্পন্ন মাগুরায় যুবদল নেতা শাকের হোসেনকে গুলি করে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ বেলাবোতে বিএনপির সভাপতি লাল মিয়ার ৮টি পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে দুর্নীতির সুযোগ কমে আসবে, আসাদুজ্জামান ইউপি নির্বাচনে মুনাফেকি করলে দলে তাদের কোনো জায়গা হবে না: আইনমন্ত্রী ঝিনাইদহ আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ বাড়িঘর ও দোকান ভাংচুরের অভিযোগ

মালদ্বীপে বুড়িচং-পৌরসভার প্রবাসীদের সঙ্গে মেয়র পার্থী মোঃ কামাল হোসেনের মতবিনিময় অনুষ্ঠিত

মোঃ আল আমিন, মালদ্বীপ প্রতিনিধি: রিয়েল খবর
  • আপডেটের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৪ সময়-দৃশ্য

 

 

মালদ্বীপে বসবাসরত কুমিল্লার বুড়িচং পৌরসভার
প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বুড়িচং পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ কামাল হোসেন।
শুক্রবার ২৫ সেপ্টেম্বর মালদ্বীপের রাজধানী মালে হোটেল সিক্সটি সিক্স রেষ্টুরেন্টে
আয়োজিত এ মতবিনিময় সভায় বুড়িচং পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী পেশাজীবিরা অংশগ্রহণ করেন।

সভায় বুড়িচং পৌরসভার উন্নয়ন, এলাকার মানুষের কল্যাণ, প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত প্রবাসীরা এলাকার বিভিন্ন বিষয় ও তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। এবং দলমত নির্বিশেষে মোঃ কামাল হোসেনকে সমর্থন দিয়ে বিজয়ী করার প্রত্যাশা ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ কামাল হোসেন প্রবাসীদের বিভিন্ন মতামত ও পরামর্শ শোনেন এবং বুড়িচং পৌরসভার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় সভাপতিত্ব করেন বিএনপি মালদ্বীপ শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ নেহের মিয়া রানা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মোঃ রবিউল আলম।

প্রধান অতিথি: মোঃ কামাল হোসেন, বুড়িচং পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী; সাবেক সভাপতি, বুড়িচং উপজেলা ছাত্রদল এবং সাবেক সাধারণ সম্পাদক, বিএনপি বুড়িচং উপজেলা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন : মোঃ মজিবুর রহমান (নজরুল) প্রবাসী ব্যবসায়ী মোঃ দুলাল হোসেন, মোঃ মোসলেহ উদ্দিন, মোঃ মতিউর রহমান, ব্যবসায়ী মোঃ মনির হোসেন ও মোঃ মাহাবুবুর রহমান।
সভা শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত শেষে মোঃ কামাল হোসেনের বিজয়ের পার্থনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মদিনার জামাত মালদ্বীপ শাখার আহ্বায়ক মোঃ আল আমিন।
মতবিনিময় সভার আয়োজক কমিটিতে ছিলেন মালদ্বীপস্থ বুড়িচং পৌরবাসীর পক্ষে—মোঃ মনির হোসেন, মোঃ সিপন, মোঃ মনিরুল ইসলাম ও মোঃ রবিউল আলম।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com