শিরোনাম :
রায়হান হত্যা মামলার রায় আজ, সিলেটে আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় স্বজনরা আসন্ন জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় রূপ মিয়া শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন ইউএনও ফারজানা ইয়াসমিন গোলাপগঞ্জের কালীকৃষ্ণপুরে শিশুর অকাল মৃত্যু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির নেতা বিশিষ্ট শিক্ষানুরাগী এম জয়নাল আবেদীন। বাঘারপাড়ায় নদীর তীর ঘিরে চলাচলে সংকট, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৭ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মৌলভীবাজার জেলা বিএনপি থেকে শ্যামলী সূত্রধরকে অব্যাহতি। সারা দেশের মত আজ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার দশমী সিলেটে ও সম্পন্ন। শ্রীমঙ্গলে শান্তিপূর্ণভাবে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন সম্পন্ন মাগুরায় যুবদল নেতা শাকের হোসেনকে গুলি করে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ

বেলাবোতে বিএনপির সভাপতি লাল মিয়ার ৮টি পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

মোঃ রাজিব ভূইয়া, নরসিংদী (প্রতিনিধি)
  • আপডেটের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৪৩ সময়-দৃশ্য

 

মোঃ রাজিব ভূইয়া, নরসিংদী (প্রতিনিধি)

​আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণপুর ইউনিয়নের ৮টি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো: রশিদুল ইসলাম লাল মিয়া।

​গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে তিনি বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও আয়োজকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরিদর্শনকালে তিনি পূজা মণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন।

​পূজা মণ্ডপ পরিদর্শনকালে মো: রশিদুল ইসলাম লাল মিয়া বলেন, আমাদের এই অঞ্চলে আবহমান কাল থেকেই সব ধর্মের মানুষ পরম সৌহার্দ্য ও সম্প্রীতির মধ্যে বসবাস করে আসছে। ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গাপূজা যেন অত্যন্ত আনন্দঘন, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সে বিষয়ে আমরা সব ধরনের সহযোগিতা বজায় রাখব।

​মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এ সময় রশিদুল ইসলাম লাল মিয়ার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সেচ্ছাসেবক দলের ক্ষুদ্র ও কুঠির বিষয়ক সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ(বি.এ), নরসিংদী জেলা জিয়া শিশু-কিশোর কমিটির সহ-সভাপতি অহিদুজ্জামান অহিদ,নারায়ণপুর ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ সার্জেন্ট হারুন অর রশিদ (হারুন), দপ্তর সম্পাদক আল-আমির সরকার চন্দন’সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com