ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান, এমপি। সোমবার সকালে হাসপাতালের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নোমার হোসেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল মজিদ এবং হাসপাতালের তত্ত্বাবধায়ক মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় আইনমন্ত্রী হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবা ও বিদ্যমান সমস্যার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি হাসপাতালের সেবার মান আরও উন্নত করা, রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবার পরিবেশ উন্নয়নের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সাধারণ মানুষের জন্য মানসম্মত ও উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতালের কার্যক্রম আরও গতিশীল করার ওপর সভায় গুরুত্ব দেওয়া হয়।