শিরোনাম :
মহেশপুর সীমান্তে ৩ ভারতীয় নাগরিকসহ আটক ৯ আশুলিয়ায় নাম বদলে আত্মগোপনে, ১৩ বছর পর সিআইডির জালে সুলতান হত্যা মামলার প্রধান আসামি রায়হান হত্যা মামলার রায় ঘোষণা, এসআই আকবরের মৃত্যুদণ্ড নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিসকে ২ লাখ টাকা অনুদান দিলেন শামা ওবায়েদ রায়হান হত্যা মামলার রায় আজ, সিলেটে আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় স্বজনরা আসন্ন জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় রূপ মিয়া শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন ইউএনও ফারজানা ইয়াসমিন গোলাপগঞ্জের কালীকৃষ্ণপুরে শিশুর অকাল মৃত্যু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির নেতা বিশিষ্ট শিক্ষানুরাগী এম জয়নাল আবেদীন। বাঘারপাড়ায় নদীর তীর ঘিরে চলাচলে সংকট, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৭

ঝিনাইদহে বড় ভাইয়ের কোদালের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রিয়েল খবর
  • আপডেটের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৪৮ সময়-দৃশ্য

 

ঝিনাইদহ সদর উপজেলার বকশি-চাদপুর গ্রামে আপন বড় বড়ভাইয়ের কোদালের আঘাতে সোহান মন্ডল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত সুমন মন্ডল (৩০) পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আজ শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত সোহান মন্ডল (২৬) ওই গ্রামের ইজাল মন্ডলের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত সুমন মন্ডল নিহতের আপন বড় ভাই।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বিকালে পারিবারিক কলহের জেরে সুমন মন্ডল ও তার ভাই সোহান মন্ডলের স্ত্রীর ঝগড়া হয়। এর জেরে বিকালে ছোট ভাই সোহান মন্ডলের সাথে কথা কাটাকাটি হয় বড় ভাই সুমন মন্ডলের। এক পর্যায়ে সুমন পাশে থাকা কোদাল দিয়ে সোহানের মাথায় আঘাত করে। এসময় সোহানের চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে সুমন পালিয়ে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে সোহানকে উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। অভিযুক্ত বড় ভাই সুমন মন্ডলকে আটকে পুলিশের অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com