শিরোনাম :
বাঘারপাড়ায় নদীর তীর ঘিরে চলাচলে সংকট, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৭ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মৌলভীবাজার জেলা বিএনপি থেকে শ্যামলী সূত্রধরকে অব্যাহতি। সারা দেশের মত আজ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার দশমী সিলেটে ও সম্পন্ন। শ্রীমঙ্গলে শান্তিপূর্ণভাবে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন সম্পন্ন মাগুরায় যুবদল নেতা শাকের হোসেনকে গুলি করে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ বেলাবোতে বিএনপির সভাপতি লাল মিয়ার ৮টি পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে দুর্নীতির সুযোগ কমে আসবে, আসাদুজ্জামান ইউপি নির্বাচনে মুনাফেকি করলে দলে তাদের কোনো জায়গা হবে না: আইনমন্ত্রী ঝিনাইদহ আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ বাড়িঘর ও দোকান ভাংচুরের অভিযোগ

ঝিনাইদহে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে সীরাত সেমিনার

বি.এম. হিরু, বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ
  • আপডেটের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬৬ সময়-দৃশ্য

 

ঝিনাইদহে “দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম” শীর্ষক সীরাত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) ঝিনাইদহ শিল্পকলা একাডেমিতে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ, ন্যায়বিচার, সততা, আমানতদারিতা ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তাঁর আদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন বক্তারা।

বক্তারা বলেন, মহানবী (সা.)-এর জীবন ছিল সত্য, ন্যায় ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত। তাঁর আদর্শ অনুসরণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সততা, জবাবদিহিতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে নৈতিক শিক্ষা ও মূল্যবোধের চর্চা অপরিহার্য।

সেমিনারে বক্তারা আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হলে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মহানবী (সা.)-এর আদর্শকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করলেই একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব।

অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com