শিরোনাম :
আসন্ন জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় রূপ মিয়া শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন ইউএনও ফারজানা ইয়াসমিন গোলাপগঞ্জের কালীকৃষ্ণপুরে শিশুর অকাল মৃত্যু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির নেতা বিশিষ্ট শিক্ষানুরাগী এম জয়নাল আবেদীন। বাঘারপাড়ায় নদীর তীর ঘিরে চলাচলে সংকট, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৭ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মৌলভীবাজার জেলা বিএনপি থেকে শ্যামলী সূত্রধরকে অব্যাহতি। সারা দেশের মত আজ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার দশমী সিলেটে ও সম্পন্ন। শ্রীমঙ্গলে শান্তিপূর্ণভাবে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন সম্পন্ন মাগুরায় যুবদল নেতা শাকের হোসেনকে গুলি করে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ বেলাবোতে বিএনপির সভাপতি লাল মিয়ার ৮টি পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

গোলাপগঞ্জের কালীকৃষ্ণপুরে শিশুর অকাল মৃত্যু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির নেতা বিশিষ্ট শিক্ষানুরাগী এম জয়নাল আবেদীন।

মোঃ মিজানুর রহমান ক্রাইম রিপোর্টার, সিলেট
  • আপডেটের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২৪ সময়-দৃশ্য

 

 

গোলাপগঞ্জের শরীফগঞ্জ ইউনিয়নের কালীকৃষ্ণপুর গ্রামে এক শিশুর আকষ্মিক অকাল মৃত্যুতে এলাকায় গভীর সুখের ছায়া নেমে এসেছে। এই অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন স্তানীয় এলাকাবাসী জনপ্রতিনিধি সমাজের জ্ঞানী ও গুণীজন। শোকসন্তপ্ত পরিবারের এই দুর্দিনে সমাজের অনেকেই পাশে দাঁড়িয়েছেন। গভীর সুখ ও দুঃখ প্রকাশ করে অসহায় এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য ও কানাডা প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগি সমাজসেবক সামাজিক ব্যক্তিত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কানাডা শাখার সাংগঠনিক সম্পাদক এবং আগামী স্তানীয় নির্বাচনে গোলাপগঞ্জের শরীফগঞ্জ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম জয়নাল আবেদীন জামিল। প্রবাসে থেকেও তার উদার মানসিকতা ও সমাজ সেবামূলক কর্মকান্ডে স্থানীয় জনগণ ভীষণভাবে আনন্দিত ও গর্বিত। তারই ধারাবাহিকতায় মরহুম শিশুটির শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকার নগদ অর্থ অনুদান হিসেবে প্রদান করা হয়েছে। সম্প্রতি স্তানীয় প্রতিনিধি ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ এই সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে পৌঁছে দেন। এ বিষয়ে স্থানীয় সুধী সমাজ ও এলাকাবাসী এম জয়নাল আবেদীন জামিলের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন জয়নাল আবেদীন সব সময় প্রবাসে থেকে দেশের গরীব দোস্ত ও অসহায় মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে এক অনন্য মানসিকতার দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। আমরা মহান আল্লাহর দরবারে প্রয়াত শিশুটির বিদায়ী আত্মার রুহের মাগফিরাত কামনা করি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই অপূরণীয় শিশুটির শূন্যতা কখনো পূর্ণ হবার নয়।
শোকসন্তপ্ত অসহায় এই পরিবারের প্রতি আরো গভীর শোক প্রকাশ করেছেন গোলাপগঞ্জ পৌরসভার বারবার নির্বাচিত সম্মানিত কাউন্সিলর ও গোলাপগঞ্জ পৌর বিএনপি’র জননন্দিত সাধারণ সম্পাদক জননেতা জনাব নজরুল ইসলাম।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com