শিরোনাম :
নরসিংদীতে র‍্যাবের অভিযানে অস্ত্র-গুলি, মাদক ও নগদ ১০ লাখ ৭১ হাজার টাকা উদ্ধার শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, মাদক ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বারোপ মহেশপুর সীমান্তে ৩ ভারতীয় নাগরিকসহ আটক ৯ আশুলিয়ায় নাম বদলে আত্মগোপনে, ১৩ বছর পর সিআইডির জালে সুলতান হত্যা মামলার প্রধান আসামি রায়হান হত্যা মামলার রায় ঘোষণা, এসআই আকবরের মৃত্যুদণ্ড নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিসকে ২ লাখ টাকা অনুদান দিলেন শামা ওবায়েদ রায়হান হত্যা মামলার রায় আজ, সিলেটে আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় স্বজনরা আসন্ন জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় রূপ মিয়া শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন ইউএনও ফারজানা ইয়াসমিন গোলাপগঞ্জের কালীকৃষ্ণপুরে শিশুর অকাল মৃত্যু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির নেতা বিশিষ্ট শিক্ষানুরাগী এম জয়নাল আবেদীন।

কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল সোহেলের, অপূর্ণ রইল বিদেশ যাওয়ার স্বপ্ন

মোঃ রাজিব ভূইয়া, নরসিংদী (প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৯ সময়-দৃশ্য

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে পাঁচদোনা-টঙ্গী সড়কের শহীদ ময়েজউদ্দিন সেতুতে কাভার্ডভ্যানের ধাক্কায় সোহেল মিয়া (৩২) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সেতুর পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল মিয়া পলাশ উপজেলার বাড়ারিয়াপাড়া এলাকার জালাল মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি কাঠের দোকানে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে বিদেশ যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে ঢাকায় ফিঙ্গারপ্রিন্ট দিতে বাড়ি থেকে বের হন সোহেল। পরে ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতু দিয়ে হেঁটে যাওয়ার সময় এক পথচারীকে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ করে দিতে সড়কের নিরাপত্তা বেষ্টনীর কিছুটা নিচে দাঁড়ান তিনি। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়। ফলে তাৎক্ষণিকভাবে গাড়িটির পরিচয় ও চালককে শনাক্ত করা সম্ভব হয়নি।

খবর পেয়ে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সোহেলের মরদেহ উদ্ধার করেন।

নিহতের বাবা জালাল মিয়া বলেন, সোহেল বিভিন্ন স্থানে চাকরি করতেন। এবার তার স্বপ্ন ছিল বিদেশে যাওয়ার। বিদেশ যাওয়ার প্রক্রিয়ার সবকিছু প্রায় সম্পন্ন হয়েছিল। বৃহস্পতিবার ঢাকায় গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার কথা ছিল। কিন্তু তার সেই স্বপ্ন আর পূরণ হলো না।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শাহাউল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া কাভার্ডভ্যান ও চালককে শনাক্তে পুলিশ কাজ করছে।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com