
নরসিংদীর মনোহরদীতে কলাগাছকে কেন্দ্র করে বিরোধের জেরে হামলায় মো. রবিউল আউয়াল (৬৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে নিহতের ভাই আহত কলিমুদ্দীন (৬০) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটেছে ২১ সেপ্টেম্বর দুপুরে উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের পূর্ব মজিদপুর এলাকায়। নিহতের স্ত্রীর অভিযোগ, কলাগাছকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া পরে আমার বাড়ীতে এসে আল আমিন, হিমেল, আসাদ,সজিব, রোকসানা, শিউলী সহ ১০ /১২ জনের একটি দল বাড়িতে এসে আমার স্বামী রবিউল আউয়ালের ওপর হামলা চালায়। তাঁকে মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টা ৩৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী মো.মিঠুন বলেন, ‘আমি ৮ থেকে ১০ জনকে বাধা দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু তাদের থামাতে পারিনি। তারা হামলা করে তাঁদের আহত করে চলে যায়।’ নিহতের ভাতিজা আবু রায়হান (২৪) জানান, ঘটনার পর তিনি নিরাপদে রয়েছেন।
এ বিষয়ে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর বাদশা বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। ওসি বলেন, ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তবে হামলার কারণ, জড়িত ব্যক্তিদের পরিচয় এবং ঘটনার প্রকৃত পরিস্থিতি তদন্তের পরই স্পষ্ট হবে।