শিরোনাম :
বাঘারপাড়ায় নদীর তীর ঘিরে চলাচলে সংকট, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৭ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মৌলভীবাজার জেলা বিএনপি থেকে শ্যামলী সূত্রধরকে অব্যাহতি। সারা দেশের মত আজ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার দশমী সিলেটে ও সম্পন্ন। শ্রীমঙ্গলে শান্তিপূর্ণভাবে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন সম্পন্ন মাগুরায় যুবদল নেতা শাকের হোসেনকে গুলি করে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ বেলাবোতে বিএনপির সভাপতি লাল মিয়ার ৮টি পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে দুর্নীতির সুযোগ কমে আসবে, আসাদুজ্জামান ইউপি নির্বাচনে মুনাফেকি করলে দলে তাদের কোনো জায়গা হবে না: আইনমন্ত্রী ঝিনাইদহ আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ বাড়িঘর ও দোকান ভাংচুরের অভিযোগ

সাংবাদিক রাজিব হাসানের মোটরসাইকেল চোর গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রিয়েল খবর।
  • আপডেটের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৭৪ সময়-দৃশ্য

 

ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকা থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় তিন মাস ১১দিন পর সাংবাদিক রাজিব হাসানের মোটরসাইকেল চোর সবুজ হোসেনকে গ্রেপ্তার করেছে থানা ও ডিবি পুলিশ। রবিবার দুপুরে শহরের বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে এর আগে সদর থানায় হত্যা, চুরি ও মাদক মামলা রযেছে।
গ্রেপ্তারকৃত সবুজ শহরের চুটুলিয়া গ্রামের গোলাপ হোসেন বিশ্বাসের ছেলে।
ঝিনাইদহ সদর থানার ওসি মোঃ আসাদুজ্জামান জানান, গত ৩১শে জুলাই শহরের আরাপপুর বাসার সামনে থেকে দিনে দুপুরে সাংবাদিক রাজিব হাসানের পালসার মোটরসাইকেল তালা ভেঙ্গে চুরি করে নিয়ে যায়। এ সময় সিসিটিভিতে চোর চিন্থিত করা গেলেও চোরেরা ছিলো ধরা ছোয়ার বাইরে।
এ ঘটনায় ভুক্তোভুগি মিডিয়া কর্মী রাজিব হাসান সদর থানাতে একটি চুরি মামলা দায়ের করে।
মামলাটি তদন্তকারী অফিসার সুকান্ত কর্মকার ও মারুফ হোসেনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের টিম চোর সনাক্ত ও তথ্য উপাত্ত সংগ্রহ করে।
ঘটনাটি ঘটিয়ে চোর এলাকা থেকে পালিয়ে যায়।
আজ রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চোর সবুজ কে গ্রেপ্তার করা হয়। সিসিটিভির ভিডিওর সাথে তার মিল খুজে পাওয়া গেছে।
তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে তার রিমান্ড চাওয়ার জন্য আবেদন করা হবে।
পরে তার স্বীকারোক্তিতে আশাকরি সংঘবদ্ধ বাকি চক্র গ্রেপ্তার ও মোটরসাইকেল উদ্ধার করতে পারবো।
এ বিষয়ে পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান জানান, পুলিশ যে চোরকে গ্রেপ্তার করেছে তার বিরুদ্ধে এর আগে ৩টি মামলা রয়েছে। হত্যা, চুরি ও মাদক মামলায় জেল হাজতেও ছিলো। জামিনে বের হয়ে আবারও অপরাধ জগতে পা রাখে।
আমরা সংঘবদ্ধ চোর সিন্ডিকেটের হোতাকে গ্রেপ্তার করেছি। তার জিজ্ঞাসাবাদে বাকি জড়িত আসামী ও মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা চলমান রয়েছে।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com