শিরোনাম :
বাঘারপাড়ায় নদীর তীর ঘিরে চলাচলে সংকট, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৭ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মৌলভীবাজার জেলা বিএনপি থেকে শ্যামলী সূত্রধরকে অব্যাহতি। সারা দেশের মত আজ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার দশমী সিলেটে ও সম্পন্ন। শ্রীমঙ্গলে শান্তিপূর্ণভাবে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন সম্পন্ন মাগুরায় যুবদল নেতা শাকের হোসেনকে গুলি করে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ বেলাবোতে বিএনপির সভাপতি লাল মিয়ার ৮টি পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে দুর্নীতির সুযোগ কমে আসবে, আসাদুজ্জামান ইউপি নির্বাচনে মুনাফেকি করলে দলে তাদের কোনো জায়গা হবে না: আইনমন্ত্রী ঝিনাইদহ আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ বাড়িঘর ও দোকান ভাংচুরের অভিযোগ

সংঘর্ষ এড়াতে সরকারি কেসি কলেজ বন্ধ ঘোষণা, অতিরিক্ত পুলিশ মোতায়েন

মো, মিল্টন হোসেন , রিয়েল খবর
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৬১ সময়-দৃশ্য

 

ফেসবুকে পোস্ট দেওয়া নিয়ে কে কেন্দ্র করে সরকারি কেসি কলেজ জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ জামায়াত ইসলামী ছাত্রশিবিরের দুই সংগঠনের মধ্যে উত্তেজনার জেরে সংঘর্ষের আশংকায় ঝিনাইদহ সরকারি কেসি কলেজ বন্ধ করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
বৃহস্পতিবার সকালে এই ঘটনাটি ঘটে।


কেসি কলেজের একাধিক শিক্ষার্থীরা জানায়, ফেসবুকে পোস্ট দেওয়া নিয়ে সরকারি কেসি কলেজ ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলে আসছিলো। গত ৬ অক্টোবর কলেজে সকল প্রকার সভা সমাবেশ, মিটিং মিছিল নিষিদ্ধ করে কলেজ প্রশাসন। এরপর সকালে শিবিরের পক্ষ থেকে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংঘর্ষের আশংকায় শিক্ষা-কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। সকাল থেকেই কলেজের প্রধান ফটক বন্ধ রয়েছে। ফিরে গেছে কলেজের সকল কর্মকর্তা কর্মচারীরা। এদিকে শিবিরের নবীন বরণ অনুষ্ঠানে এসেও বাইরে অপেক্ষা করতে হয় শিক্ষার্থীদের। কলেজে প্রবেশ করতে না পেরেনপরবর্তীতে ঝিনাইদহ শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয় শিবির।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com