শিরোনাম :
বাঘারপাড়ায় নদীর তীর ঘিরে চলাচলে সংকট, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৭ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মৌলভীবাজার জেলা বিএনপি থেকে শ্যামলী সূত্রধরকে অব্যাহতি। সারা দেশের মত আজ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার দশমী সিলেটে ও সম্পন্ন। শ্রীমঙ্গলে শান্তিপূর্ণভাবে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন সম্পন্ন মাগুরায় যুবদল নেতা শাকের হোসেনকে গুলি করে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ বেলাবোতে বিএনপির সভাপতি লাল মিয়ার ৮টি পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে দুর্নীতির সুযোগ কমে আসবে, আসাদুজ্জামান ইউপি নির্বাচনে মুনাফেকি করলে দলে তাদের কোনো জায়গা হবে না: আইনমন্ত্রী ঝিনাইদহ আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ বাড়িঘর ও দোকান ভাংচুরের অভিযোগ

মালদ্বীপে ডা. মোবারক হোসাইনের আগমনে ইকবাল হোসেন সাগরের পক্ষ থেকে সংবর্ধনা

মোঃ আল আমিন, মালদ্বীপ প্রতিনিধি:
  • আপডেটের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৪ সময়-দৃশ্য

 

 

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের ডা. মোবারক হোসাইনের মালদ্বীপ আগমন উপলক্ষে সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে।

মালদ্বীপে বসবাসরত বুড়িচং-ব্রাহ্মণপাড়া এলাকার প্রবাসীদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন ছাত্র কল্যাণ পরিষদের স্থায়ী কমিটির সদস্য ও প্রতিষ্ঠাতা সদস্য মোঃ ইকবাল হোসেন সাগরের পক্ষ থেকে ডা. মোবারক হোসাইনকে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে ডা. মোবারক হোসাইনের হাতে শুভেচ্ছা ও স্বাগত স্মারক তুলে দেন মোঃ ইকবাল হোসেন সাগর। স্মারকে তাঁর মালদ্বীপ সফর উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়।

এ সময় মালদ্বীপে বসবাসরত বুড়িচং-ব্রাহ্মণপাড়া এলাকার বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় ও আলোচনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা শেষে মোঃ ইকবাল হোসেন সাগর বলেন, “ছাত্র কল্যাণ পরিষদ একটি অরাজনৈতিক ও মানবিক সংগঠন। ডা. মোবারক হোসাইন আমাদের এলাকার তথা কুমিল্লা-৫ আসনের গর্ব। তাঁর মালদ্বীপ সফরকে স্মৃতিময় করে রাখার উদ্দেশ্যেই আমার পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রচেষ্টা। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, প্রবাসীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করতে ছাত্র কল্যাণ পরিষদ কাজ করে যাবে।
আয়োজকদের পক্ষ থেকে ডা. মোবারক হোসাইনের মালদ্বীপ সফর সফল ও সুন্দর হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com