শিরোনাম :
শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, মাদক ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বারোপ মহেশপুর সীমান্তে ৩ ভারতীয় নাগরিকসহ আটক ৯ আশুলিয়ায় নাম বদলে আত্মগোপনে, ১৩ বছর পর সিআইডির জালে সুলতান হত্যা মামলার প্রধান আসামি রায়হান হত্যা মামলার রায় ঘোষণা, এসআই আকবরের মৃত্যুদণ্ড নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিসকে ২ লাখ টাকা অনুদান দিলেন শামা ওবায়েদ রায়হান হত্যা মামলার রায় আজ, সিলেটে আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় স্বজনরা আসন্ন জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় রূপ মিয়া শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন ইউএনও ফারজানা ইয়াসমিন গোলাপগঞ্জের কালীকৃষ্ণপুরে শিশুর অকাল মৃত্যু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির নেতা বিশিষ্ট শিক্ষানুরাগী এম জয়নাল আবেদীন। বাঘারপাড়ায় নদীর তীর ঘিরে চলাচলে সংকট, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

মাধবদীতে নামাজরত বৃদ্ধা হত্যার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩

মোঃ রাজিব ভূইয়া, নরসিংদী (প্রতিনিধি)
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৯ সময়-দৃশ্য

 

নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় জাহানারা বেগম (৭৩) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) মাধবদী থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশিকুর রহমান।

পুলিশ জানায়, গত ৩০ জুলাই স্বর্ণনিগৈড় গ্রামে নিজ বাড়ির বারান্দায় নামাজরত অবস্থায় জাহানারা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে তাঁর গলার সোনার চেইন নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় নিহতের ছেলে মামলা করেন। পরে তদন্তে হৃদয় মিয়া (২৭), কাদির মিয়া (২৭) ও আবু মিয়া (২৯)কে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, সোনার চেইন চুরির উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটি ঘটানো হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম চলছে।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com