শিরোনাম :
বাঘারপাড়ায় নদীর তীর ঘিরে চলাচলে সংকট, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৭ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মৌলভীবাজার জেলা বিএনপি থেকে শ্যামলী সূত্রধরকে অব্যাহতি। সারা দেশের মত আজ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার দশমী সিলেটে ও সম্পন্ন। শ্রীমঙ্গলে শান্তিপূর্ণভাবে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন সম্পন্ন মাগুরায় যুবদল নেতা শাকের হোসেনকে গুলি করে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ বেলাবোতে বিএনপির সভাপতি লাল মিয়ার ৮টি পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে দুর্নীতির সুযোগ কমে আসবে, আসাদুজ্জামান ইউপি নির্বাচনে মুনাফেকি করলে দলে তাদের কোনো জায়গা হবে না: আইনমন্ত্রী ঝিনাইদহ আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ বাড়িঘর ও দোকান ভাংচুরের অভিযোগ

মাদরাসা শিক্ষার্থী মিম আক্তারের ধর্মান্তর: উদ্ধারের পর আবারও পলায়ন

মোঃ রাজিব ভূইয়া, নরসিংদী (প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৯ সময়-দৃশ্য

 

নরসিংদীর রায়পুরায় মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী মিম আক্তার প্রতিবেশী এক সনাতন ধর্মাবলম্বী তরুণের সঙ্গে পালিয়ে গিয়ে ধর্মান্তরিত হয়ে ‘প্রিয়া রাণী দাস’ নাম ধারণ করে বিয়ে করার পর পুলিশের সহযোগিতায় উদ্ধার হয়েছিল। উদ্ধারের চার দিন পর মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে আবারও বাড়ি থেকে পালিয়ে গেছে বলে অভিযোগ করেছে তার পরিবার।

জানা গেছে, রায়পুরা উপজেলার একটি মাদরাসায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া মিম আক্তার সম্প্রতি প্রতিবেশী এক সনাতন ধর্মাবলম্বী তরুণের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, ওই তরুণকে বিয়ে করে মিম ইসলাম ধর্ম থেকে সনাতন ধর্ম গ্রহণ করেছে এবং ‘প্রিয়া রাণী দাস’ নাম ধারণ করেছে।

বিষয়টি জানাজানি হওয়ার পর পরিবারের পক্ষ থেকে পুলিশকে অবহিত করা হলে পুলিশের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। পরে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। উদ্ধারের পর টানা চার দিন পরিবারের সঙ্গেই ছিল মিম।

মিমের বাবা মনির মিয়া মুঠোফোনে বলেন, “সবই ভালো ছিল। আমরা তাকে বুঝিয়েছি, পরিবারের সঙ্গেই ছিল। কিন্তু আজ সকালে আবার মেয়েটি পালিয়েছে।”
তিনি জানান, উদ্ধারের পর মেয়েকে নিয়ে পরিবারের মধ্যে কোনো সমস্যা ছিল না। সকালে হঠাৎ সে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না।

এদিকে বিষয়টি নিয়ে রায়পুরা থানার অফিসার ইনচার্জ বলেন, “বিষয়টি মাত্র অবগত হয়েছি। দেখি কী করা যায়।”

পরিবারের পক্ষ থেকে কিশোরীকে দ্রুত খুঁজে বের করতে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ কী ধরনের আইনগত ব্যবস্থা নেয় এবং কিশোরীকে পুনরায় উদ্ধার করা সম্ভব হয় কি না, তা এখন দেখার বিষয়।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com