শিরোনাম :
বাঘারপাড়ায় নদীর তীর ঘিরে চলাচলে সংকট, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৭ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মৌলভীবাজার জেলা বিএনপি থেকে শ্যামলী সূত্রধরকে অব্যাহতি। সারা দেশের মত আজ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার দশমী সিলেটে ও সম্পন্ন। শ্রীমঙ্গলে শান্তিপূর্ণভাবে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন সম্পন্ন মাগুরায় যুবদল নেতা শাকের হোসেনকে গুলি করে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ বেলাবোতে বিএনপির সভাপতি লাল মিয়ার ৮টি পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে দুর্নীতির সুযোগ কমে আসবে, আসাদুজ্জামান ইউপি নির্বাচনে মুনাফেকি করলে দলে তাদের কোনো জায়গা হবে না: আইনমন্ত্রী ঝিনাইদহ আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ বাড়িঘর ও দোকান ভাংচুরের অভিযোগ

মাগুরায় প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ, প্রতিবাদে শিক্ষার্থীরা

এম রবিউল ইসলাম রবি, মাগুরা থেকে ফিরে!
  • আপডেটের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১৬৫ সময়-দৃশ্য

 

 

মাগুরার ঐতিহ্যবাহী প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ নিয়ে ষড়যন্ত্র ও নানা ধরনের অনিয়মের অভিযোগ। ঘটনার প্রতিবাদ জানিয়েছেন ওই কলেজের শিক্ষার্থীরা। কলেজটির মান ক্ষুন্ন করার জন্য একটি মহল দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করে আসছেন। কলেজের শিক্ষা কার্যক্রম, প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ এবং শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত জীবন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিকে ঘিরে নানা ধরনের জটিলতা তৈরি করা হচ্ছে। এর ফলে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা ও ক্ষোভ বাড়ছে। তারা বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে কোনো ধরনের ষড়যন্ত্র বা স্বার্থান্বেষী কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না।

কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হাফিজুর রহমান বলেন, তারা এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে ভবিষ্যতে চিকিৎসাসেবায় নিজেদের নিয়োজিত করতে চান। কিন্তু কলেজের বর্তমান পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে তাদের শিক্ষা ও ভবিষ্যৎ পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে। এ কারণে তারা দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
প্রতিবাদকারীরা আরও বলেন, কোনো ব্যক্তিগত স্বার্থ বা গোষ্ঠীগত উদ্দেশ্যে যদি প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়ে থাকে, তাহলে তা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য: মাগুরায় অবস্থিত প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজের বর্তমান অধ্যক্ষ দায়িত গ্রহণের পর থেকেই মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিচালনা, নিয়ম-শৃঙ্খলা বজায় রাখা এবং স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে সুনাম ধরে রেখেছে বলে দাবি করেছেন শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যরা। কলেজটিতে শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জনের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

এছাড়াও অভিজ্ঞ শিক্ষকদারা নিয়মিত ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। অভিজ্ঞ শিক্ষক ও সংশ্লিষ্টদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করার পাশাপাশি আয়ুর্বেদিক চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন বিষয়ে বাস্তবভিত্তিক জ্ঞান দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
শিক্ষার্থী ও অভিভাবকদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কলেজের শিক্ষা কার্যক্রম নিয়ে তারা সন্তুষ্ট। তাদের মতে, একটি মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নিয়মিত পাঠদান, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক এবং সুশৃঙ্খল পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংশ্লিষ্টরা আরও বলেন,, প্রফুল্ল সিংহ আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম আরও আধুনিক ও মানসম্মত করার জন্য ধারাবাহিক ভাবে কাজ করা হচ্ছে। ভবিষ্যতেও শিক্ষার মান অক্ষুণ্ন রেখে একটি দক্ষ ও মানবিক চিকিৎসক তৈরির প্রতিষ্ঠান হিসেবে কলেজটি এগিয়ে যাবে এমন প্রত্যাশা তাদের।

কলেজের অধ্যক্ষ বাবুল হোসেন বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই কলেজের লেখাপড়ার মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস, পাঠদানের মান বৃদ্ধি এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। এজন্য শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে নিয়মিত যোগাযোগ, পাঠদানে শৃঙ্খলা এবং একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অধ্যক্ষ বাবুল হোসেন আরও বলেন, কলেজের সুনাম ও শিক্ষার মান ধরে রাখতে কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনাকে প্রশ্রয় দেওয়া হবে না। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ অব্যাহত থাকবে। একটি মহল কলেজের মান ক্ষুন্ন করার জন্য বিভিন্নব ভাবে ষড়যন্ত্র করে আসছে।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com