শিরোনাম :
বাঘারপাড়ায় নদীর তীর ঘিরে চলাচলে সংকট, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৭ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মৌলভীবাজার জেলা বিএনপি থেকে শ্যামলী সূত্রধরকে অব্যাহতি। সারা দেশের মত আজ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার দশমী সিলেটে ও সম্পন্ন। শ্রীমঙ্গলে শান্তিপূর্ণভাবে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন সম্পন্ন মাগুরায় যুবদল নেতা শাকের হোসেনকে গুলি করে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ বেলাবোতে বিএনপির সভাপতি লাল মিয়ার ৮টি পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে দুর্নীতির সুযোগ কমে আসবে, আসাদুজ্জামান ইউপি নির্বাচনে মুনাফেকি করলে দলে তাদের কোনো জায়গা হবে না: আইনমন্ত্রী ঝিনাইদহ আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ বাড়িঘর ও দোকান ভাংচুরের অভিযোগ

মনোহরদীতে ডাকাতির রহস্য উদঘাটন, লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ গ্রেপ্তার 

মোঃ রাজিব ভূইয়া, নরসিংদী (প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪৬ সময়-দৃশ্য

 

নরসিংদীর মনোহরদীতে ডিমবাহী পিকআপে ডাকাতির ঘটনার সাত দিনের মধ্যে রহস্য উদঘাটন করেছে মনোহরদী থানা পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে লুণ্ঠিত মাহিন্দ্র পিকআপ, ডিমের ক্যারেট, নগদ টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর রাতে মনোহরদী থানার চঙ্গভান্ডা এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ২৬ হাজার ১০০ পিস ডিমসহ একটি মাহিন্দ্র পিকআপ ডাকাতি করে নিয়ে যায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্যরা। লুণ্ঠিত মালামালের আনুমানিক মূল্য ২৩ লাখ ৩০ হাজার ৭৯৫ টাকা।

ঘটনার পর মনোহরদী থানা পুলিশের ধারাবাহিক অভিযান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের সোনারগাঁও এবং নোয়াখালীর সেনবাগ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় লুণ্ঠিত মাহিন্দ্র পিকআপ, ৯৮টি ডিমের ক্যারেট, ডিম বিক্রির ১০ হাজার টাকা এবং ডাকাতির কাজে ব্যবহৃত আরও একটি মাহিন্দ্র পিকআপ উদ্ধার করা হয়।

এ ছাড়া অভিযানে তিনটি রামদা, দুটি লোহার রড, একটি হাতুড়ি, দুটি ক্রু-ড্রাইভার, একটি তার কাটার প্লাস, চারটি গামছা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তারকৃতরা একটি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য এবং বিভিন্ন জেলা ও মহাসড়কে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত।

গ্রেপ্তারকৃতরা হলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার বড় নগর এলাকার বাদশা মিয়ার ছেলে ইমন (২৮), একই এলাকার মজিবুর রহমানের ছেলে মো. রিফাত হৃদয় (২৮), কুমিল্লার দেবিদ্বার থানার গুনাইঘর এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল মুন্না ওরফে রোমান (২৭), কিশোরগঞ্জের ইটনা থানার ভুইয়ার পাড় এলাকার রাজা মিয়ার ছেলে রহমত আলী ওরফে জিল্লুর এবং নোয়াখালীর সেনবাগ থানার বাবুপর এলাকার মৃত আবু তাহেরের ছেলে জসিম উদ্দিন (৬০)। পুলিশ জানিয়েছে, রহমত আলী ওরফে জিল্লুরের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মনোহরদী থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com