শিরোনাম :
বাঘারপাড়ায় নদীর তীর ঘিরে চলাচলে সংকট, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৭ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মৌলভীবাজার জেলা বিএনপি থেকে শ্যামলী সূত্রধরকে অব্যাহতি। সারা দেশের মত আজ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার দশমী সিলেটে ও সম্পন্ন। শ্রীমঙ্গলে শান্তিপূর্ণভাবে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন সম্পন্ন মাগুরায় যুবদল নেতা শাকের হোসেনকে গুলি করে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ বেলাবোতে বিএনপির সভাপতি লাল মিয়ার ৮টি পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে দুর্নীতির সুযোগ কমে আসবে, আসাদুজ্জামান ইউপি নির্বাচনে মুনাফেকি করলে দলে তাদের কোনো জায়গা হবে না: আইনমন্ত্রী ঝিনাইদহ আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ বাড়িঘর ও দোকান ভাংচুরের অভিযোগ

বেলাবোতে কৃষকের কাকরোল ক্ষেত কর্তন থানায় লিখিত অভিযোগ

মোঃ রাজিব ভূইয়া, নরসিংদী (প্রতিনিধি)
  • আপডেটের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৬৮ সময়-দৃশ্য

 

 

নরসিংদীর বেলাবো উপজেলার চর উজিলাবো ইউনিয়নের দেওয়ানেরচর গ্রামে পূর্বশত্রুতার জেরে এক কৃষকের ২৭ শতাংশ জমির কাকরোল ক্ষেত কেটে বিনষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক মো. আলাল উদ্দিন আফ্রাদ (৬৫) বেলাবো থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, এতে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দেওয়ানেরচর গ্রামের বাসিন্দা আলাল উদ্দিন আফ্রাদের সঙ্গে প্রতিবেশী আব্দুল রেজাক (৬৫), বশির মিয়া (২৫), রিদুল মিয়া (২২), মেরাজ মিয়া (২২) ও অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা বিভিন্ন সময়ে তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের নানাভাবে হয়রানি করতেন এবং অহেতুক ঝগড়া-বিবাদে জড়াতেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৫ আগস্ট অভিযুক্তরা আলাল উদ্দিনের বসতবাড়ির সামনে এসে গালিগালাজ করেন। এর প্রতিবাদ জানালে তাঁকে লাঠি ও কাঠের ডাসা দিয়ে মারধরের চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। একই দিন তাঁর ছেলে রিফাত আফ্রাদ (১৪) স্কুল থেকে বাড়ি ফেরার পথে মারধরের চেষ্টা ও হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
পরে বিষয়টি স্থানীয়ভাবে আপস-মীমাংসা হলেও বিরোধের অবসান হয়নি বলে দাবি ভুক্তভোগীর। এরই ধারাবাহিকতায় গত ৭ অক্টোবর দিবাগত রাতে দুর্বৃত্তরা তাঁর ২৬.২৫ শতাংশ জমিতে রোপণ করা কাকরোল ক্ষেতের ফসল কেটে বিনষ্ট করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক আলাল উদ্দিন আফ্রাদ বলেন,আমার কষ্টার্জিত ফসল কেটে ফেলে আমাকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। আমি এ অন্যায়ের উপযুক্ত বিচার ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবি করছি।

অভিযুক্ত প্রতিবেশী আব্দুল রেজাক বলেন,তাদের সাথে দরবার করে আমাদের যে ঝামেলা ছিল তা মিমাংসা করেছি।এই বিষয়ে আমি কিছুই জানি না।

এ বিষয়ে বেলাবো থানা পুলিশ জানায়, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com