
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অবমাননাকারী আব্দুর রহমান সম্রাটকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ৮টার দিকে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
ঝিনাইদহ সদর থানা পুলিশ, গোয়েন্দা সংস্থা (ডিবি পুলিশ) ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করে। প্রাথমিকভাবে সে পুলিশের কাছে ভাস্কর্য অবমাননার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃত সম্রাট জানিয়েছে,
এসব তার পছন্দ না, তাই সে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যকে অবমাননা করেছে।
তবে এর পিছনে আরো কোন কারণ আছে কি-না সে বিষয়টিও পুলিশ ক্ষতিয়ে দেখছে।
ঝিনাইদহ পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, বিস্তারিত পরে জানানো হবে।
উল্লেখ্য গতরাতে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতা ঝুলিয়ে অবমাননা করা হয়।