শিরোনাম :
বাঘারপাড়ায় নদীর তীর ঘিরে চলাচলে সংকট, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৭ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মৌলভীবাজার জেলা বিএনপি থেকে শ্যামলী সূত্রধরকে অব্যাহতি। সারা দেশের মত আজ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার দশমী সিলেটে ও সম্পন্ন। শ্রীমঙ্গলে শান্তিপূর্ণভাবে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন সম্পন্ন মাগুরায় যুবদল নেতা শাকের হোসেনকে গুলি করে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ বেলাবোতে বিএনপির সভাপতি লাল মিয়ার ৮টি পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে দুর্নীতির সুযোগ কমে আসবে, আসাদুজ্জামান ইউপি নির্বাচনে মুনাফেকি করলে দলে তাদের কোনো জায়গা হবে না: আইনমন্ত্রী ঝিনাইদহ আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ বাড়িঘর ও দোকান ভাংচুরের অভিযোগ

নাটোরে চেয়ারম্যান প্রার্থী বাবর আলী শাহ বাবুর মোটরসাইকেল শোভাযাত্রা

হাসান আলী সোহেল স্টাফ রিপোর্টার : নাটর
  • আপডেটের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৮ সময়-দৃশ্য

 

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নাটোর সদর উপজেলার ৬ নম্বর কাফুরিয়া ইউনিয়নে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা বিএনপির সাবেক সদস্য মো. বাবর আলী শাহ বাবু।

গত শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে কাফুরিয়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে শোভাযাত্রাটি বের করা হয়। বাবর আলী শাহ বাবুর নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রাটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ করে।

এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।

বাবর আলী শাহ বাবু কাফুরিয়া ইউনিয়নের সাবেক সভাপতি এবং ২০২৬ সালের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কাফুরিয়া ইউনিয়নের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

তিনি জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল তাঁকে মনোনয়ন দিলে নির্বাচনে অংশ নেবেন। নির্বাচিত হলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা দূর করতে কাজ করবেন। পাশাপাশি এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করার উদ্যোগ নেবেন বলে জানান তিনি।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com