শিরোনাম :
বাঘারপাড়ায় নদীর তীর ঘিরে চলাচলে সংকট, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৭ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মৌলভীবাজার জেলা বিএনপি থেকে শ্যামলী সূত্রধরকে অব্যাহতি। সারা দেশের মত আজ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার দশমী সিলেটে ও সম্পন্ন। শ্রীমঙ্গলে শান্তিপূর্ণভাবে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন সম্পন্ন মাগুরায় যুবদল নেতা শাকের হোসেনকে গুলি করে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ বেলাবোতে বিএনপির সভাপতি লাল মিয়ার ৮টি পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে দুর্নীতির সুযোগ কমে আসবে, আসাদুজ্জামান ইউপি নির্বাচনে মুনাফেকি করলে দলে তাদের কোনো জায়গা হবে না: আইনমন্ত্রী ঝিনাইদহ আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ বাড়িঘর ও দোকান ভাংচুরের অভিযোগ

“নরসিংদীতে মাদ্রাসায় বোমাসদৃশ বস্তু, পরীক্ষায় বোমা নয়”

মোঃ রাজিব ভূইয়া, নরসিংদী (প্রতিনিধি)
  • আপডেটের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৬ সময়-দৃশ্য

 

 

নরসিংদীর মাধবদী থানার ডাংগা রোড এলাকার গোয়ালদী সাকিয়াতুন্নেছা দাখিল মাদ্রাসার শিক্ষক মিলনায়তন থেকে কালো স্কচটেপে মোড়ানো বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করা হয়েছে। পরে বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞ দলের পরীক্ষা-নিরীক্ষায় এটি বোমা নয় বলে নিশ্চিত হওয়া গেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে শিক্ষক মিলনায়তনে ওই বস্তু পড়ে থাকার খবর পেয়ে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সেটি উদ্ধার করে নিরাপত্তার স্বার্থে পানিতে ডুবিয়ে রাখা হয় এবং কক্ষটি তালাবদ্ধ করে দেওয়া হয়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, মাদ্রাসার শিক্ষক মিলনায়তনে বোমাসদৃশ বস্তু থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে। বস্তুটির প্রকৃতি নিশ্চিত করতে বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়।

পরে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ বিশেষায়িত দল ঘটনাস্থলে এসে পরীক্ষা-নিরীক্ষা করে। এতে বস্তুটি বোমা নয় বলে নিশ্চিত করা হয়।

এদিকে ঘটনার খবর পেয়ে পিবিআই নরসিংদী টিম, জেলা পুলিশের বিশেষ দল এবং র‍্যাবের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। নরসিংদীর পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক ঘটনাস্থলে উপস্থিত থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। একই সঙ্গে শিক্ষক মিলনায়তনে কে বা কারা বস্তুটি রেখে গেছে এবং এর মাধ্যমে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com