শিরোনাম :
বাঘারপাড়ায় নদীর তীর ঘিরে চলাচলে সংকট, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৭ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মৌলভীবাজার জেলা বিএনপি থেকে শ্যামলী সূত্রধরকে অব্যাহতি। সারা দেশের মত আজ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার দশমী সিলেটে ও সম্পন্ন। শ্রীমঙ্গলে শান্তিপূর্ণভাবে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন সম্পন্ন মাগুরায় যুবদল নেতা শাকের হোসেনকে গুলি করে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ বেলাবোতে বিএনপির সভাপতি লাল মিয়ার ৮টি পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে দুর্নীতির সুযোগ কমে আসবে, আসাদুজ্জামান ইউপি নির্বাচনে মুনাফেকি করলে দলে তাদের কোনো জায়গা হবে না: আইনমন্ত্রী ঝিনাইদহ আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ বাড়িঘর ও দোকান ভাংচুরের অভিযোগ

ঝিনাইদহে সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: রিয়েল খবর :
  • আপডেটের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৪৬ সময়-দৃশ্য

 

ঝিনাইদহে বিসিআইসি সার ডিলার নিয়োগে দূর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। ডিলার নিয়োগে সরকার দলীয় প্রভাবশালীরা অনিয়ম, স্বজনপ্রীতি, আত্মীয়করণ করেছে বলে অভিযোগ তুলে প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা জামায়াতে ইসলামী।

আজ রবিবার (১৮ আগস্ট) সকালে ঝিনাইদহ শহরের পোষ্ট অফিস মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলী আজম মোহাম্মদ আবু বকর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু তালিব।

মানববন্ধনে বক্তারা বলেন, ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলায় সার ডিলার নিয়োগে চরম অনিয়ম, দলীয়করণ, আত্মীয়করণ ও অবৈধ আর্থিক লেনদেন হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অর্থের বিনিময়ে সার ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগও করেন তারা। দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ পাওয়া কয়েকজন সার ডিলারের নামও উল্লেখ করেন।

মানববন্ধনে জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আব্দুল আওয়াল, সদর উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান সহ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com