শিরোনাম :
বাঘারপাড়ায় নদীর তীর ঘিরে চলাচলে সংকট, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৭ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মৌলভীবাজার জেলা বিএনপি থেকে শ্যামলী সূত্রধরকে অব্যাহতি। সারা দেশের মত আজ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার দশমী সিলেটে ও সম্পন্ন। শ্রীমঙ্গলে শান্তিপূর্ণভাবে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন সম্পন্ন মাগুরায় যুবদল নেতা শাকের হোসেনকে গুলি করে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ বেলাবোতে বিএনপির সভাপতি লাল মিয়ার ৮টি পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে দুর্নীতির সুযোগ কমে আসবে, আসাদুজ্জামান ইউপি নির্বাচনে মুনাফেকি করলে দলে তাদের কোনো জায়গা হবে না: আইনমন্ত্রী ঝিনাইদহ আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ বাড়িঘর ও দোকান ভাংচুরের অভিযোগ

ঝিনাইদহে ভোক্তা-অধিকারের অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

বি. এম. হিরু , বিশেষ প্রতিনিধি- ঝিনাইদাহ
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৫ সময়-দৃশ্য

ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন বাজারে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে মোট ৮,০০০ (আট হাজার) টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে জব্দ করা মেয়াদোত্তীর্ণ পণ্য জনসম্মুখে ধ্বংস করা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের-এর নেতৃত্বে সদর উপজেলার ব্যাকা ব্রীজ বাজার, পাগলাকানাই বাজার ও জিয়ানগর বাজারে এ বাজার তদারকিমূলক অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে মুদি দোকান, ডিমের দোকান, হোটেল ও মাংসের দোকানে তদারকি করা হয়। তদারকিকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রয় এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।

আইন লঙ্ঘনের অপরাধে ব্যাকা ব্রীজ বাজারের ২ টি, পাগলাকানাই বাজারের ১ টি এবং জিয়ানগর বাজারের ১ টি প্রতিষ্ঠানসহ মোট ৪টি প্রতিষ্ঠান থেকে জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে জেলা প্রাণিসম্পদ দপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার মন্ডল, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মিনাক্ষী নাগ এবং সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: বুলবুল আহমেদ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। এছাড়াও নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা রক্ষায় ঝিনাইদহ জেলা পুলিশের একটি চৌকস টিম অভিযানে নিয়োজিত ছিল।

ভোক্তা-অধিকার রক্ষা ও বাজারব্যবস্থা স্বাভাবিক রাখতে জনস্বার্থে এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলে জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

ভোক্তা-অধিকার রক্ষা ও বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com