শিরোনাম :
শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত, মাদক ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বারোপ মহেশপুর সীমান্তে ৩ ভারতীয় নাগরিকসহ আটক ৯ আশুলিয়ায় নাম বদলে আত্মগোপনে, ১৩ বছর পর সিআইডির জালে সুলতান হত্যা মামলার প্রধান আসামি রায়হান হত্যা মামলার রায় ঘোষণা, এসআই আকবরের মৃত্যুদণ্ড নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিসকে ২ লাখ টাকা অনুদান দিলেন শামা ওবায়েদ রায়হান হত্যা মামলার রায় আজ, সিলেটে আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় স্বজনরা আসন্ন জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায় রূপ মিয়া শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন ইউএনও ফারজানা ইয়াসমিন গোলাপগঞ্জের কালীকৃষ্ণপুরে শিশুর অকাল মৃত্যু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির নেতা বিশিষ্ট শিক্ষানুরাগী এম জয়নাল আবেদীন। বাঘারপাড়ায় নদীর তীর ঘিরে চলাচলে সংকট, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

ঝিনাইদহে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বসির আহমেদ, রিয়েল খবর।
  • আপডেটের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ৬৫ সময়-দৃশ্য

 

বসির আহমেদ, রিয়েল খবর।
“ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব ডিম দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে দপ্তরের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ এস এম আতিকুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমির, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শফিউল আলম এবং জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি কর্মকর্তা ডা. সঞ্জীব কুমার বিশ্বাস। এ ছাড়া উপজেলা ও জেলা পর্যায়ের প্রাণিসম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি চিকিৎসক এবং বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ডিমের পুষ্টিগুণ, মানবদেহের সুস্থতা বজায় রাখতে ডিমের ভূমিকা এবং দৈনন্দিন খাদ্যতালিকায় ডিমের গুরুত্ব তুলে ধরা হয়। ডিমের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং পুষ্টিসমৃদ্ধ খাদ্য গ্রহণে সাধারণ মানুষকে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সাধারণ মানুষের মধ্যে সিদ্ধ ডিম বিতরণ করা হয়।


বিশ্ব ডিম দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে ডিমের পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সুস্থ জীবনযাপনে ডিম খাওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com