শিরোনাম :
বাঘারপাড়ায় নদীর তীর ঘিরে চলাচলে সংকট, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৭ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মৌলভীবাজার জেলা বিএনপি থেকে শ্যামলী সূত্রধরকে অব্যাহতি। সারা দেশের মত আজ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার দশমী সিলেটে ও সম্পন্ন। শ্রীমঙ্গলে শান্তিপূর্ণভাবে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন সম্পন্ন মাগুরায় যুবদল নেতা শাকের হোসেনকে গুলি করে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ বেলাবোতে বিএনপির সভাপতি লাল মিয়ার ৮টি পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে দুর্নীতির সুযোগ কমে আসবে, আসাদুজ্জামান ইউপি নির্বাচনে মুনাফেকি করলে দলে তাদের কোনো জায়গা হবে না: আইনমন্ত্রী ঝিনাইদহ আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ বাড়িঘর ও দোকান ভাংচুরের অভিযোগ

ঝিনাইদহে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত, চার প্রতিষ্ঠানে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: রিয়েল খবর
  • আপডেটের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৪ সময়-দৃশ্য

পণ্যের গুণগত মান, মোড়কজাতকরণ এবং ওজন-পরিমাপের সঠিকতা নিশ্চিত করতে ঝিনাইদহ শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়, কুষ্টিয়া।

সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) জেলা প্রশাসন, ঝিনাইদহ এবং বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুষ্টিয়ার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার চাকলাপাড়ার প্রভাতী পিওর ড্রিংকিং এন্ড টয়লেট্রিজ প্রতিষ্ঠানে লিকুইড হ্যান্ডওয়াশ, লিকুইড ডিশ ওয়াশ ও প্যাকেজড ড্রিংকিং ওয়াটারসহ বিভিন্ন পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ছাড়া উৎপাদনের অভিযোগ পাওয়া যায়। এ অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’-এর ২৪(১) ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া অগ্রিবীণা সড়কের অয়ন স্টিল কর্নার প্রতিষ্ঠানে ব্যবহৃত ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ না থাকায় একই আইনের ৩২(১) ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

পোস্ট অফিস মোড়ের সোমা দধি এন্ড মিষ্টি প্রতিষ্ঠানে উৎপাদিত মিষ্টি পণ্যে যথাযথ উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, এইচএসএস সড়কের মদিনা সুইটস এন্ড পেস্ট্রি শপে ফার্মেন্টেড মিল্ক, সুইটমিট ও ডেকোরেটেড কেকসহ বিভিন্ন পণ্যের ক্ষেত্রে বাধ্যতামূলক মান সনদ গ্রহণ না করে আবেদনের বিষয়ে মিথ্যা তথ্য প্রদানের অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় বিএসটিআই আইন, ২০১৮-এর ৩০ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, ঝিনাইদহের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ হাবিবুর রহমান।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুষ্টিয়ার ফিল্ড অফিসার (সিএম) মোঃ খাইরুল ইসলাম এবং পরিদর্শক (মেট্রোলজি) মোঃ মামুনুর রহমান।

বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, কুষ্টিয়া জানিয়েছে, জনস্বার্থে পণ্যের মান, সঠিক ওজন-পরিমাপ এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com