শিরোনাম :
বাঘারপাড়ায় নদীর তীর ঘিরে চলাচলে সংকট, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৭ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মৌলভীবাজার জেলা বিএনপি থেকে শ্যামলী সূত্রধরকে অব্যাহতি। সারা দেশের মত আজ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার দশমী সিলেটে ও সম্পন্ন। শ্রীমঙ্গলে শান্তিপূর্ণভাবে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন সম্পন্ন মাগুরায় যুবদল নেতা শাকের হোসেনকে গুলি করে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ বেলাবোতে বিএনপির সভাপতি লাল মিয়ার ৮টি পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে দুর্নীতির সুযোগ কমে আসবে, আসাদুজ্জামান ইউপি নির্বাচনে মুনাফেকি করলে দলে তাদের কোনো জায়গা হবে না: আইনমন্ত্রী ঝিনাইদহ আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ বাড়িঘর ও দোকান ভাংচুরের অভিযোগ

ঝিনাইদহে বাজার তদারকি অভিযান, মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির দায়ে ৪০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: রিয়েল খবর | শৈলকুপা:
  • আপডেটের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৫৬ সময়-দৃশ্য

ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা ও ত্রিমোহনী বাজারে বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১২ অক্টোবর ২০২৬) পরিচালিত এ অভিযানে মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি ও সংরক্ষণের দায়ে একটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান চলাকালে ডাকবাংলা বাজারের বিভিন্ন কীটনাশক বিক্রয়কারী প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি ও সংরক্ষণের প্রমাণ পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় খাতুন ট্রেডার্স নামের প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অন্যদিকে, ত্রিমোহনী বাজারে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রয়কারী বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম আদায়, ওজন ও পরিমাপে কারচুপি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রির বিষয়গুলো যাচাই করা হয়।

অভিযানকালে ব্যবসায়ীদের দোকানে দৃশ্যমান স্থানে হালনাগাদ ও সঠিক মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত মূল্যের অতিরিক্ত দাম আদায় থেকে বিরত থাকা, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করা এবং নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টি না করা এবং পণ্য ক্রয়-বিক্রয়ের রসিদ বা ভাউচার সংরক্ষণ ও ক্রেতাদের সরবরাহের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করেন ক্যাবের ঝিনাইদহ জেলা কমিটির সাধারণ সম্পাদক শরিফা খাতুন। আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে ঝিনাইদহ জেলা পুলিশের একটি দল।

সংশ্লিষ্টরা জানান, বাজারে শৃঙ্খলা বজায় রাখা, ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com