শিরোনাম :
বাঘারপাড়ায় নদীর তীর ঘিরে চলাচলে সংকট, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৭ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মৌলভীবাজার জেলা বিএনপি থেকে শ্যামলী সূত্রধরকে অব্যাহতি। সারা দেশের মত আজ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার দশমী সিলেটে ও সম্পন্ন। শ্রীমঙ্গলে শান্তিপূর্ণভাবে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন সম্পন্ন মাগুরায় যুবদল নেতা শাকের হোসেনকে গুলি করে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ বেলাবোতে বিএনপির সভাপতি লাল মিয়ার ৮টি পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে দুর্নীতির সুযোগ কমে আসবে, আসাদুজ্জামান ইউপি নির্বাচনে মুনাফেকি করলে দলে তাদের কোনো জায়গা হবে না: আইনমন্ত্রী ঝিনাইদহ আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ বাড়িঘর ও দোকান ভাংচুরের অভিযোগ

ঝিনাইদহে জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে রেমিট্যান্সযোদ্ধা রিন্টু সৌজন্য সাক্ষাৎ

বসির আহাম্মেদ, ঝিনাইদহ
  • আপডেটের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৭৪ সময়-দৃশ্য

 

ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের কৃতী সন্তান ও ইতালি প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা রিন্টু মিয়া ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশলবিনিময় করেছেন।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
রিন্টু মিয়া বিষয়খালী গ্রামের মো. শমসের আলীর ছোট ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ইতালিতে বসবাস করে বৈধ পথে নিয়মিত দেশে রেমিট্যান্স পাঠিয়ে আসছেন। জানা গেছে, ঝিনাইদহ জেলার সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারীদের মধ্যে তিনি প্রথম স্থান অর্জন করেছেন।
সৌজন্য সাক্ষাৎকালে অ্যাডভোকেট আব্দুল মজিদ ও রিন্টু মিয়া পরস্পরের সঙ্গে কুশলবিনিময় করেন। এ সময় ঝিনাইদহ জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, সামাজিক কার্যক্রম ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। পুরো সাক্ষাৎপর্বে উভয়ের মধ্যে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করে।
জানা যায়, ইতালি প্রবাসী রিন্টু মিয়া দীর্ঘদিন ধরে বৈধ পথে নিয়মিত রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। পাশাপাশি তিনি নিজ এলাকার মানুষের পাশে দাঁড়ানোসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন। এ কারণে স্থানীয়ভাবে তিনি একজন রেমিট্যান্সযোদ্ধা ও সমাজসেবী হিসেবে প্রশংসিত হয়েছেন।
সাক্ষাৎকালে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ রিন্টু মিয়ার নিয়মিত রেমিট্যান্স প্রেরণ এবং দেশের অর্থনীতিতে তাঁর অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি রিন্টু মিয়াসহ দেশের সকল রেমিট্যান্সযোদ্ধার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com