
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন,গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার স্বাস্থ্যসেবা খাতে কিছুই করে নাই বরং হাজার হাজার কোটি টাকা লুটপাট করে ফেলছে।
সোমবার (১৯ অক্টোবর) রাতে উপজেলার নারায়নপুর ইউনিয়নের নারায়নপুর স্বর্গীয় দেবেন্দ্র সূত্রধর মহাশয়ের বাড়ির সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন শেষে উপস্থিত স্থানীয়দের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,চোখের সামনে ২০ কোটি ২৫ কোটি টাকার রেডিওথেরাপি মেশিন পরে আছে নষ্ট হয়ে গেছে।আমরা বাংলাদেশ আরো ১৭ টি রেডিওথেরাপি মেশিন ক্যান্সারের রেডিওথেরাপি দেওয়া দেওয়া জন্য সারা ঢাকা শহরে ৬টি ও অন্যান্য বড় বড় শহরে ১১ টি রেডিওথেরাপি দিচ্ছি। প্রত্যেকটি উপজেলা হাসপাতালে আমরা প্যাথলজি আধুনিক প্যাথলজিক্যাল ল্যাবরেটরি স্থাপন করতে যাচ্ছি।হাসপাতালে ব্রেস্টফিডিং কর্নার, প্রেয়ার কর্নার, আধুনিক প্যাথলজি ডিপার্টমেন্ট এবং কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনসহ নানামুখী সেবা নিশ্চিত করা হবে।
পূজা পরিচালনা কমিটির সভাপতি অপূর্ব সূত্রধর(অপু) সভাপতিত্বে ও বেলাবো উপজেলা যুবদলের নেতা মাসুদ মোল্লার পরিচালনা উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন,
সিনিয়র সহকারী পুলিশ সুপার (রায়পুরা-সার্কেল) বায়েজিদ বিন মরসুর, বেলাবো উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আহসান হাবীব বিপ্লব, বেলাবো থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা এস এম আমানউল্লাহ, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রশিদুল ইসলাম লাল মিয়া, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন শ্যামল,সাবেক সভাপতি আব্দুল বাছেদ (মাষ্টার),নরসিংদী জেলা বিএনপির সাবেক সদস্য ডা:শাহ আলম হুদা কাজল,পূজা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পরিমল সূত্রধর, বেলাবো উপজেলা যুবদলের সভাপতি মোঃ আক্তারুজ্জামান আক্তার, সাধারণ সম্পাদক মোঃ সুমন ফকির রাজ, বেলাবো উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন, নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ সাইদুর রহমান রবিন মোল্লা’সহ প্রমুখ।