
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি মহোদয় জনাব জনাব জাহাঙ্গীর হোসেন সিলেটের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন। ডিআইজি মহোদয়ের নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে গত ১৯/১০/২০২৬ ইং সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলায় পুজা মন্ডপ পরিদর্শনে আসেন। মাননীয় ডিআইজি মহোদয়ের উক্ত আগমন উপলক্ষে শারদীয় দুর্গাপূজার ধর্মাবলম্বী সকলের মধ্যে এবং গোলাপগন্জের আপামোর জনতার মধ্যে এক উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। যা দেখে ডিআইজি মহোদয় ও আন্তরিক ভাবে গোলাপগঞ্জ বাসিকে অভিনন্দন জানান। এসময় গোলাপগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে উপজেলা বিএনপির সহ সভাপতি কমিশনার নজরুল ইসলাম ডিআইজি মহোদয়কে ফুলেল শুভেচছা দিয়ে সংবর্ধিত করেন। এসময় ডিআইজি মহোদয় ও বক্তারা শান্তি প্রিয় ও সুশৃঙ্খল ভাবে পুজা উদযাপন করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
এসময় ডিআইজি মহোদয়ের সাথে গোলাপগন্জ মডেল থানার অত্যান্ত স্বনামধন্য অফিসার ইনচার্জ জনাব ছবেদ আলী সহ প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষ এবং গোলাপগন্জ উপজেলা ও পৌর বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ যুবদল,ছাত্রদলের নেতৃবৃন্দ সহ সকল শ্রেনী পেশার মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।