শিরোনাম :
বাঘারপাড়ায় নদীর তীর ঘিরে চলাচলে সংকট, প্রশাসনের হস্তক্ষেপ দাবি শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৭ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মৌলভীবাজার জেলা বিএনপি থেকে শ্যামলী সূত্রধরকে অব্যাহতি। সারা দেশের মত আজ হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার দশমী সিলেটে ও সম্পন্ন। শ্রীমঙ্গলে শান্তিপূর্ণভাবে বিজয়া দশমীর প্রতিমা বিসর্জন সম্পন্ন মাগুরায় যুবদল নেতা শাকের হোসেনকে গুলি করে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ বেলাবোতে বিএনপির সভাপতি লাল মিয়ার ৮টি পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে দুর্নীতির সুযোগ কমে আসবে, আসাদুজ্জামান ইউপি নির্বাচনে মুনাফেকি করলে দলে তাদের কোনো জায়গা হবে না: আইনমন্ত্রী ঝিনাইদহ আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০ বাড়িঘর ও দোকান ভাংচুরের অভিযোগ

মহেশপুরে ইয়াবাসহ দুইজন আটক

মো, মিল্টন হোসেন, রিয়েল খবর
  • আপডেটের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৬ সময়-দৃশ্য

মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে ১৭৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল ও নগদ ৫০০ টাকা জব্দ করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টা ১০ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীন নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, সীমান্ত পিলার ৬৪/৪-এস থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোয়ালপাড়া মোড়ে মোল্লা ব্রিকসের সামনে হাবিলদার মো. পারকার সাজ্জাদের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিয়াননগর গ্রামের মো. মহির উদ্দিনের ছেলে মো. অনিম আহমেদ (২৫) ও মৃত খোদা বক্সের ছেলে মো. সুরাব হোসেনকে (৫৫) আটক করা হয়।

আটক ব্যক্তিদের কাছ থেকে ১৭৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট, তিনটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল ও নগদ ৫০০ টাকা উদ্ধার করা হয়।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আটক দুইজনের বিরুদ্ধে উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ চুয়াডাঙ্গার জীবননগর থানায় মামলা দায়েরের মাধ্যমে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Halal Soap ,H.S.S. Road, Jhenaidah

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যটাগরির আরও খবর
© All rights reserved ©2026 realkhabor.com