
ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরন: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভুমিকা’ এই প্রতিপাদ্যে ঝিনাইদহে পালিত হয়েছে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস।
জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা।

এতে জেলা প্রশাসক নোমান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক নারায়ণ চন্দ্র পাল, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
সেসময় বক্তারা, তথ্য অধিকার নিশ্চিত করা হলে সরকারি প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ে উল্লেখ করে গুজব ও অপতথ্য প্রতিরোধ করতে নাগরিকদের তথ্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।