
ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে রকি আহমেদ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছেন।
রবিবার ভোররাতে ওই উপজেলার বিষয়খালী গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রকি একই উপজেলার কানুহরপুর গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয়রা জানায়, ওই গ্রামের উত্তর পাড়ায় একটি ঘাষের জমিতে পার্শ্ববর্তী গ্রামের রকি নামের এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। ভোররাতে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হতে পারে বলে গ্রামবাসীর ধারণা।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গের পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।